Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে দক্ষিণাঞ্চলের ৭ বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথসভা: আলটিমেটাম জারি

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:25:05 pm, Wednesday, 20 May 2026
  • 85 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে দক্ষিণাঞ্চলের (খুলনা থেকে বরিশাল) ৭টি বাস মালিক সমিতি ও ৭টি শ্রমিক ইউনিয়নের এক গুরুত্বপূর্ণ যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকালে বাগেরহাটের ঐতিহ্যবাহী খানজাহান আলী মাজার মোড়ের’হোটেল রূপকথা’র সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী।
যৌথসভার প্রধান সিদ্ধান্তসমূহ:

সভায় পরিবহন খাতের শৃঙ্খলা ও অবৈধ যানবাহন বন্ধের লক্ষ্যে সর্বসম্মতিক্রমে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়:

অবৈধ যানবাহন বন্ধ: জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে ইজিবাইক, মাহেন্দ্র, থ্রি-হুইলারসহ সকল ধরনের অবৈধ যানবাহন চলাচল অবিলম্বে বন্ধ করতে হবে।

বিআরটিসি বাসের সংখ্যা নির্ধারণ: খুলনা-বরিশাল-ভায়া পিরোজপুর-মোড়েলগঞ্জ-শরণখোলা রুটে পূর্বনির্ধারিত ১৮ (আঠারো)টি গাড়ির বেশি কোনো বিআরটিসি বাস চলাচল করতে পারবে না।

দূরপাল্লা পরিবহনের কাউন্টার অপসারণ: দূরপাল্লার পরিবহনগুলোকে নির্দিষ্ট নীতিমালা মেনে চলতে হবে। বিআরটিসি সহ সকল দূরপাল্লার পরিবহন জেলা সদরে কেবল একটি মাত্র কাউন্টার রাখতে পারবে। পথিমধ্যে থাকা বাকি সব কাউন্টার অপসারণ করতে হবে।

টার্মিনাল কেন্দ্রিক চলাচল: দূরপাল্লার গাড়িগুলো কোনো অবস্থাতেই উপজেলা সদরের ভেতরে প্রবেশ বা চলাচল করতে পারবে না। এগুলোকে বাধ্যতামূলকভাবে কেবল জেলা সদরের কেন্দ্রীয় বাস টার্মিনাল কাউন্টার থেকে চলাচল করতে হবে।

৭ জুন থেকে ধর্মঘটের আলটিমেটাম

সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী ৪ জুন ২০২৬ তারিখের মধ্যে এই সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করা না হলে, আগামী ৭ জুন ২০২৬ তারিখ থেকে এই অঞ্চলের ৭টি বাস মালিক সমিতি ও ৭টি শ্রমিক ইউনিয়ন যৌথভাবে তাদের নিয়ন্ত্রণাধীন সকল সড়কে অনিন্দিষ্টকালের জন্য গাড়ি চলাচল বন্ধ (ধর্মঘট) করে দেবে।

এই সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি মালিক সমিতি স্ব-স্ব জেলার জেলা প্রশাসক (ডিসি) মহোদয়কে লিখিত অনুরোধ ও স্মারকলিপি প্রেরণ করবে।
এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট আন্তঃ জেলা বাস মিনিবাস কোচ ও সাইক্রোবাস মালিক সমিতির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সভাপতি শাহাজান মীনা, যুগ্ম-সাঃ সম্পাদক- শেখ আবুল কালাম আজাদ,সড়ক সম্পাদক জসিম সরদার, রূপসা বাগিরহাট বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম, সুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, মহিসপুর খুলনা-আন্ত: জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি সভাপতি মাসুদুর রহমান. সিনিয়ার সহ-সভাপতি আতাহার আলী মন্টু, বাগেরহাট আন্তঃ জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি নিখিল চন্দ্র মুখারজি. পিরোজপুর জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারন সম্পাদক গাজী-আছাদুজ্জামান, অর্থ সম্পাদক আশোক কুমার দাস, ঝালকাঠি জেলা বাস মিনিবাস মালিক সমিতির সড়ক সম্পাদক মোঃ রাজু, মো: সাইফুল ইসলাম (খোকন), রূপসা-বাগেরহাট বাস মিনিবাস কোচ ও মাইক্রোশস শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ লাভলু, সাধারন সম্পাদক মোঃ ইউনুস, বাগেরহাট আন্তঃ জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সভাপতি আবুল কাসেম সেলিম ভূইয়া, সাধারন সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, মহিষপুরা-খুলনা আন্তঃ জেলা মটর শ্রমিক ইউনিয়ন সভাপতি শেখ রাসেল, সাধারন সম্পাদক জাহিদ শেখ, বাগেরহাট আন্তঃ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি সামসুর রহমান, পিরোজপুর জেলা মাটর শ্রমিক ইউনিয়ন সভাপতি ফরিদ শেখ, ঝালকাঠি জেলা মটর শ্রমিক ইউনিয়ন সাধারন সম্পাদক আঃ রাজ্জাক (রনি) সহ উক্ত মালিক ও শ্রমিক সমিতির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে দক্ষিণাঞ্চলের ৭ বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথসভা: আলটিমেটাম জারি

আপডেট টাইম : 05:25:05 pm, Wednesday, 20 May 2026