বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের মোল্লাহাটে ১০কেজি গাঁজাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (০১ মার্চ) সকালে উপজেলার গাড়ফা নিলের মাঠ সংলগ্ন পাকা সড়ক থেকে গাঁজাসহ মাদক কারবারিদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে। এই দু দিনের ব্যবধানে বাগেরহাট থেকে ১৯ কেজি ৭৫০ গ্রাম গাজা উদ্ধার করল প্রশাসন। এর আগে ২৭ ফেব্রুয়ারি গভীর রাতে ফকিরহাটে ৯ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ মো. হুমায়ুন কবির (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করে র্যা ব।
আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার কোতোয়ালি থানার দুতিয়ার দিঘীরপাড় আব্দুল কাদেরের ছেলে ইলিয়াস কাঞ্চন ওরফে তারেক (২১) ও তার স্ত্রী সুমাইয়া আক্তার (১৯), বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামের সাহেব আলী ফকিরের ছেলে শিহাব উদ্দিন ওরফে রেজবুল (৪৮), সাবেক ইউপি সদস্য শিকদার তরিকুল ইসলাম পান্নু (৪০), ও তার স্ত্রী তানিয়া বেগম (৩২)।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বলেন, ইলিয়াস কাঞ্চন ওরফে তারেক ও তার স্ত্রী সুমাইয়া আক্তার অত্যন্ত কৌশলে মোল্লাহাটে মাদক কারবারিদের কাছে গাঁজা (মাদক দ্রব্য) সরবরাহ করছিল। বুধবার সকালে ইলিয়াস ও তার স্ত্রী মোল্লাহাটের স্থানীয় মাদক মাদক কারবারি শিহাব উদ্দিন ওরফে রেজবুল, সাবেক ইউপি সদস্য তরিকুল ইসলাম পান্নু ও তার স্ত্রী তানিয়া বেগমের কাছে গাজা সরবরাহ করছিল। তখন গোপন সংবাদের ভিত্তিতে ১০কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে দশ কেজি গাঁজাসহ ৫ মাদক কারবারি আটক
-
Md.Liton - আপডেট টাইম : 05:34:56 pm, Thursday, 2 March 2023
- 131 বার
জনপ্রিয় সংবাদ












