বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের ফকিরহাট উপজেলায় রাস্তায় দাঁড়িয়ে থাকা কয়লা বোঝাই একটি ট্রাক কে পাথর বোঝাই অপর একটি চলন্ত ট্রাকে ধাক্কা দিলে শেখ কালু মিয়া (২৬) নামের একজন ট্রাক হেলপার নিহত হয়েছেন।শুক্রবার (৩১ মার্চ) ভোররাতে ফকিরহাট উপজেলার ফলতিতা বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।নিহত কালু শেখ সাতক্ষিরা জেলা সদরের কামালনগর গ্রামের মৃত খোকন গাজীর ছেলে।
বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম জানান, ফকিরহাট উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের ফলতিতা বাজার সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কয়লা ভর্তি ট্রাক (নং ঢাকা মেট্রো- ট ১৪-৪৬৩০) কে খুলনা থেকে ঢাকা গামী পাথর বোঝাই একটি ড্রাম ট্রাক (নং খুলনা মেট্রো- শ- ১১-২১১৩) ধাক্কা দিলে ড্রাম ট্রাকের হেলপার শেখ কালু মিয়া (২৬) নিহত হয়। ট্রাক দুইটি মাদ্রাসা ঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির হেফাজতে নেয়া হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Md.Liton 











