বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের অসহায় ও দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন এবং প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে ফসলের বীজ বিতরণ করা হয়। বৃহষ্পতিবার (৮ ডিসেম্বর) সকালে গোটাপাড়া ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এলজিএসপি এর অর্থায়নে এটি অনুষ্ঠিত হয়। গোটাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ শমসের আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এই সকল সামগ্রী বিতরণ করেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাদিয়া সুলতানা, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ উপকারভোগীরা এসময়ে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৩৪ জন দুঃস্থ ও অসহায়কে সেলাই মেশিন এবং ২০ জন চাষীর মধ্যে এক কেজি করে সূর্য মুখীর বীজ বিতরন করা হয়।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে দুঃস্থ ও অসহায়দের মাঝে সেলাই মেশিন বিতরণ
-
Md.Liton - আপডেট টাইম : 06:25:18 pm, Thursday, 8 December 2022
- 107 বার
জনপ্রিয় সংবাদ












