Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে দুইপক্ষের সংঘর্ষে নারী ইউপি সদস্যসহ আহত-৪

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:21:03 pm, Thursday, 12 October 2023
  • 189 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের চিতলমারী হিজলায় দুইপক্ষের সংঘর্ষে হিজলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্যসহ উভয়পক্ষের ৪ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ১০ টায় উপজেলার শান্তিপুর গ্রামের মুনিপাড়ায় এ সংঘর্ষ ঘটে। ওই রাতেই আহতদের স্বজন ও স্ঞানীয়রা উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় ১১ অক্টোবর বুধবার দুপুরে ওই নারী ইউপি সদস্য ঝর্ণা বিশ্বাস (৪০)বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন এ ঘটনায় থানায় মামলা প্রক্রীয়াধীন।
হিজলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য ঝর্ণা বিশ্বাস (৪০) বলেন, ‘বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবেশী ধনঞ্জয় বিশ্বাস ওরফে ধনু, স্বপ্না বিশ্বাস ওরফে বিদেশী, বাচ্চু শেখ, মামুন শেখ, বেল্লাল শেখ ও দিপক বিশ্বাসসহ বেশ কয়েকজনের সাথে আমার বিরোধ চলে আসছিল। এরজের ধরে মঙ্গলবার রাত ১০ টার দিকে উপজেলার শান্তিপুর গ্রামের মুনিপাড়ায় বাড়ির সামনে উক্ত ব্যাক্তিরা আরও ২৫-৩০ জন লোক নিয়ে আমাদের উপর হামলা করে। হামলায় আমি ও আমার স্বামী দিলীপ বিশ্বাস (৪৮) গুরুতর আহত হয়েছি।’
ধনঞ্জয় বিশ্বাস ওরফে ধনু বলেন, ‘বাচ্চাদের মারামারিকে কেন্দ্র করে থানায় একটি লিখিত অভিযোগ দিলে ঝর্ণার লোকজন আমার ভাই দিপক বিশ্বাস (৫০) ও ভাইয়ের বউ কমলা বিশ্বাসকে (৪০) মারপিট করে আহত করেছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’
হিজলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবু সাহিন বলেন, ‘বাবুগঞ্জ বাজার এলাকায় ধনঞ্জয় বিশ্বাস ওরফে ধনুর নেতৃত্বে একটি মাদক বিক্রি ও নকল সোনা চোরাচালান চক্র ব্যবসা করে আসছে। এর প্রতিবাদ করায় ধনু চক্র ঝর্ণার উপর এ নগ্ন হামলা চালিয়েছে। আমারা হিজলা ইউনিয়ন পরিষদ এবং হিজলাবাসী ন্যাক্কারজনক এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিচার দাবী করছি।’
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান জানান, পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঝর্ণা বিশ্বাস একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় থানায় মামলা প্রক্রীয়াধীন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে দুইপক্ষের সংঘর্ষে নারী ইউপি সদস্যসহ আহত-৪

আপডেট টাইম : 05:21:03 pm, Thursday, 12 October 2023