Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
অপারেশন ডেভিল হান্ট:

বাগেরহাটে দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৭

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:34:01 pm, Thursday, 24 April 2025
  • 64 বার

চিতলমারী প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারীতে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান চালিয়ে পুলিশ দুই ইউনিয়ন পরিষদের সদস্যসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ১২ টায় একটি জিআর মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাঁদের আটক করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, শিবপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি অমূল্য কুমার মন্ডল ওরফে পাগল (৬০), ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনামুল মোল্লা (৫০), ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. এলাহী শেখ (৫০), শিবপুর ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি রাজেন্দ্র নাথ বাইন (৭২), হিজলা ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মো. নাইম খাঁ (৪০), কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হারান চন্দ্র সরকার (৫৫), ও সন্তোষপুর ইউনিয়ন ছাত্রলীগের ৯ নং ওয়ার্ড সাধারন সম্পাদক মো. জাকির গাজী (২৩)।

মো. এলাহী শেখ শিবপুর হিন্দুপাড়া গ্রামের মৃত নওয়াব আলী শেখের ছেলে, মো. নাইম খাঁ হিজলা দক্ষিণপাড়া গ্রামের মৃত ইউসুফ আলী খাঁর ছেলে, এনামুল মোল্লা কলিগাতী গ্রামের তারিফ মোল্লার ছেলে, হারান চন্দ্র সরকার গোড়ানালুয়া গ্রামের মৃত সুমন্ত কুমার সরকারের ছেলে, রাজেন্দ্র নাথ বাইন বড়বাক গ্রামের বাবু রাম বাইনের ছেলে, অমূল্য কুমার মন্ডল বড়বাক গ্রামের মহাজন মন্ডলের ছেলে ও মো. জাকির গাজী কচুড়িয়া গ্রামের আ. জলিলের ছেলে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে আওয়ামী লীগের এসব নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার একটি জিআর মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

অপারেশন ডেভিল হান্ট:

বাগেরহাটে দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৭

আপডেট টাইম : 07:34:01 pm, Thursday, 24 April 2025