Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

বাগেরহাটে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, পুলিশসহ আহত ২৫

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:05:25 pm, Monday, 19 February 2024
  • 178 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটের মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পান্না মোল্লা (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।রবিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মোল্লারকুল এলাকায় লায়েক কাজী ও শাহজাহান খাকি‘র গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘন্টাব্যাপী সংঘর্ষে ৬ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত পান্না মোল্লা মোল্লাহাট উপজেলার মোল্লার কুল এলাকার মৃত তৈয়ব মোল্লার ছেলে। আহত পুলিশ সদস্যরা হলেন, মোল্লাহাট থানার উপ-পরিদর্শক মাজাহার, বিধান ও মামুন এবং পুলিশ কনস্টেবল গোপাল, হাফিজুর ও সঞ্জয়।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লায়েক কাজী ও শাহজাহান খাকি‘র গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষের লোকজন লাঠিসোটা, ধারালো অস্ত্র, বল্বব ও বন্ধুক নিয়ে একে অপরের উপর হামলা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিয়ন্ত্রণের চেষ্টা করলে, অতর্কিত হামলায় আমাদের ৬ পুলিশ সদস্য আহত হয়। ঘটনাস্থলে লায়েক কাজী গ্রুপের লোক পান্না মোল্লান মৃতদেহ পাওয়া যায়। এছাড়াও উভয় পক্ষের অন্তত ১৯ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। এর আগেও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছিল।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাটে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, পুলিশসহ আহত ২৫

আপডেট টাইম : 07:05:25 pm, Monday, 19 February 2024