Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে দুই মাদক ব্যবসায়ীর জেল জরিমানা

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:33:10 pm, Thursday, 18 August 2022
  • 114 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের ফকিরহাটে মো. আওয়াল শেখ (২৮) ও মো. সিরাজুল ইসলাম নিকারী (২৫) নামের দুই মাদক কারবারীকে ১ বছর বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার বেতাগা ইউনিয়নের চাকুলী ও ধনপোতা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন আটককৃতদের এই দন্ডাদেশ প্রদান করেন। দন্ডাদেশপ্রাপ্ত মো. সিরাজুল ইসলাম নিকারী (২৫) ফকিরহাট উপজেলার চাকুলী গ্রামের নুরুল হক নিকারীর ছেলে এবং মো. আওয়াল শেখ (২৮) একই উপজেলার ধনপোতা এলাকার জাকারিয়া শেখের ছেলে। মো. সিরাজুল ইসলামের কাছ থেকে ৩০ গ্রাম ও মো. আওয়াল শেখের কাছ থেকে ৪০ গ্রাম গাজা উদ্ধার করে অভিযানকারীরা।
অভিযানের সময়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ- পরিদর্শক মোঃ মোসাদ্দেক হোসেন, উপ -পরিদর্শকমোসাম্মত রাফিজা খাতুন ও ফকিরহাট থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন বলেন, মাদক কারবারের অপরাধে দুই যুবককে কারাদন্ড ও অর্থদন্ড দেওয়া হয়েছে। মাদক থেকে যুব সমাজকে রক্ষার জন্য এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে দুই মাদক ব্যবসায়ীর জেল জরিমানা

আপডেট টাইম : 06:33:10 pm, Thursday, 18 August 2022