Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:51:35 pm, Sunday, 19 July 2026
  • 57 বার

বাগেরহাট প্রতিনিধি:জেলার সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলিম পরীক্ষার্থীসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার (১৮ জুলাই) দুপুরে বাগেরহাট-রূপসা পুরাতন সড়কের রহিমাবাদ স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কাড়াপাড়া গ্রামের আরাফাত (১৮) এবং একই ইউনিয়নের মইনুল কাজী (৫২)। এদের মধ্যে আরাফাত এ বছর আলিম পরীক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে বাগেরহাট-রূপসা পুরাতন সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আরোহী আরাফাত ও মইনুল কাজী, লাইজুসহ ৩ জন মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাদের খুলনায় স্থানান্তর করা হয়।

এরপর সন্ধ্যায় খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরাফাত এবং খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মইনুল কাজী মারা যান।
বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুল আরেফিন বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত তিন জনের মধ্যে ২ জন চিকিৎসাধীন অবস্থায় খুলনার পৃথক দুটি হাসপাতালে মারা গেছেন। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়েছে।

একই ইউনিয়নের দুই বাসিন্দার এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে বারুইপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

আপডেট টাইম : 05:51:35 pm, Sunday, 19 July 2026