নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটে দূবৃত্তের হামলায় নিহত বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়লের কবর জিয়ারত করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। শনিবার বিকেলে বারুইপাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামে বাদল মোড়লের কবর জিয়ারত করেন তিনি। এসময়, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, বিএনপি নেতা ফকির তারিকুল ইসলাম, আবুল কালাম আজাদ বুলু, নিয়াজ হোসেন শৈবালসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে প্রতিমন্ত্রী নিহত বাদল মোড়লের বাড়িতে যান। পরিবারের সদস্যদের কাচে সমবেদনা ব্যক্ত করেন। হত্যাকান্ডের সঠিক বিচার ও পরিবারের সদস্যদের সহায়তার আশ্বাস দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
০৯ জুন রাতে বারুইপাড়া থেকে মোটরসাইকেলযোগে ফকিরহাট যাওয়ার পথে নিয়তির মাঠ এলাকায় দূর্বৃত্তের হামলায় নিহত হয় কৃষক দল নেতা বাদল মোড়ল। বুধবার (১০ জুন)বিকেলে আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নিহত কৃষকদল নেতা বাদলের দাফন সম্পন্ন হয়।
Md.Liton 











