Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

বাগেরহাটে ধর্ম অবমাননা, ভাংচুর ও সংঘর্ষের ঘটনায় পৃথক দুই মামলা,গ্রেফতার-২৩

  • Md.Liton
  • আপডেট টাইম : 11:11:07 pm, Tuesday, 21 June 2022
  • 189 বার

ইসলাম ধর্ম ও মহানবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে ফেসবুকে কটুক্তি এবং অবমাননাকর পোস্ট দেওয়ার ঘটনায়,ভাংচুরের মামলায় ২২ জন এবং ধর্ম অবমাননার মামলায় রনিত বালাকে গ্রেপ্তার করেছে পুলিশ

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে চিতলমারীতে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে ফেসবুকে কলেজ ছাত্রী’র অবমাননাকর পোস্টকে কেন্দ্র করে ভাংচুর ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। হামলা ও ভাংচুরের ঘটনায় চিতমারী থানার উপ-পরিদর্শক (এসআই) শামিম হাওলাদার বাদী হয়ে ৫৯ জনের নামসহ অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। অন্যদিকে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে ফেসবুকে কটুক্তি এবং অবমাননাকর পোস্ট দেওয়ার ঘটনায় শেরে বাংলা কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ রুবেল মুন্সি বাদী হয়ে কলেজ ছাত্রী রনিত বালা রনিকে আসামী একটি মামলা করেছেন। ভাংচুরের মামলায় ২২ জন এবং ধর্ম অবমাননার মামলায় রনিত বালাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করেছে চিতলমারী থানা পুলিশ। মঙ্গলবার (২১ জুন) দুপুরে বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ধর্ম অবমাননা নিয়ে সৃষ্ট অনাকঙ্খিত ঘটনায় দুটি মামলা করা হয়েছে। ভাংচুরের মামলায় ২২জনকে এবং ধর্ম অবমাননার মামলার একমাত্র আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।
উল্লেখ, ফেসবুক আইডিতে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মোহাম্মদ (সঃ) কে কটুক্তি ও অবমাননা করে পোস্ট দেওয়া এবং ভিডিও ভাইরাল করার অপরাধে রবিবার (১৯ জুন) রাতে শেরে বাংলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী রনিত বালা রনি (১৮)কে গ্রেফতার করে পুলিশ। সোমবার (২০ জুন) দুপুরে রনিত বালা রনির বিচারের দাবিতে মিছিল করে এবং থানায় প্রবেশের চেষ্টা করে। তখন পুলিশ বাঁধা দিলে সংঘর্ষে রুপ নেয়। এসময় বিক্ষুব্ধ জনতা ইটপাটকেল নিক্ষেপ করে স্থানীয় জনতা। বিক্ষুব্ধ জনতাকে সামাল দিতে পুলিশও ২৪ রাউন্ড গুলি ছোড়ে। এতে ১২ পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়।এসময় পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদ হোসেনের গাড়ি, উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার গাড়ি, ৪টি মোটরসাইকেল ও থানার কাচের জানালা ক্ষতিগ্রস্থ হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাটে ধর্ম অবমাননা, ভাংচুর ও সংঘর্ষের ঘটনায় পৃথক দুই মামলা,গ্রেফতার-২৩

আপডেট টাইম : 11:11:07 pm, Tuesday, 21 June 2022