Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

বাগেরহাটে ধর্ষণের অভিযোগে গ্রাম পুলিশ গ্রেপ্তার

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:00:31 pm, Wednesday, 18 May 2022
  • 143 বার

স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় এক নারীকে (৪০) ধর্ষণের অভিযোগে এক গ্রাম পুলিশের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টায় তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা করা হয়। মামলার পর ওই রাতেই অভিযুক্ত মো. মোস্তফা শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার শুভদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. বক্কর শেখের ছেলে এবং ওই ইউনিয়নের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত আছেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার ভুক্তভোগী ওই নারীর স্বামী বাড়ি না থাকায় সোমবার সন্ধ্যার পরে তাঁর হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে বাড়ির পাশের বিলে যান। এ সময় আনুমানিক রাত ৯টার দিকে গ্রাম পুলিশ মো. মোস্তফা শেখ তাঁকে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে ওই রাতেই ফকিরহাট মডেল থানায় মো. মোস্তফা শেখকে আসামি করে মামলা দায়ের করেন। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
এই ধর্ষণ মামলার তদন্তকারী উপপরিদর্শক (তদন্ত) সঞ্জীব কুমার পাল জানান, মামলার পর আসামি মো. মোস্তফা শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।
স্থানীয়রা জানান, এর আগেও মো. মোস্তফা শেখের বিরুদ্ধে একাধিক নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। তিনি বিভিন্ন সময়ে নারীর প্রতি অসদাচরণের দায়ে একাধিকবার জরিমানাও দিয়েছেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলিমুজ্জামান জানান, আসামি মো. মোস্তফাকে আইনের আওতায় আনা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাটে ধর্ষণের অভিযোগে গ্রাম পুলিশ গ্রেপ্তার

আপডেট টাইম : 01:00:31 pm, Wednesday, 18 May 2022