Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:51:12 pm, Tuesday, 19 May 2026
  • 87 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে নবাগত পুলিশ সুপার হাসান মোহম্মদ নাছের রিকাদারের সঙ্গে জেলায় কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে এই সভার আয়োজন করা হয়। নবাগত পুলিশ সুপার হাসান মোহম্মদ নাছের রিকাদারের সভাপতিত্বে সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, যানজট নিরসন ও মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে গণমাধ্যমের সঙ্গে জেলা পুলিশের কার্যকর সমন্বয় নিয়ে ফলপ্রসূ কথা বলেন উপস্থিত সাংবাদিক ও পুলিশ কর্মকর্তারা।

মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার হাসান মোহম্মদ নাছের রিকাদার বলেন:”জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রিত রাখতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সামাজিক সচেতনতা বাড়াতে এবং অপরাধ নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে।”তিনি আরও উল্লেখ করেন, পুলিশ ও সাংবাদিকদের কাজের ক্ষেত্র আলাদা হলেও লক্ষ্য এক—জনকল্যাণ। পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে একসঙ্গে কাজ করলে বাগেরহাট থেকে অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করা অনেক সহজ হবে।

এ বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটনসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেনউপস্থিত ছিলেন। উপস্থিত সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা ও তা সমাধানে পুলিশের করণীয় নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন এবং নবাগত পুলিশ সুপারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : 07:51:12 pm, Tuesday, 19 May 2026