Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে নানা আয়োজনে সুন্দরবন দিবস উদযাপন

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:29:11 pm, Saturday, 15 February 2025
  • 65 বার

বাগেরহাট প্রতিনিধি:বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন’ স্লোগানে বাগেরহাটে সুন্দরবন দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব ও সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের উদ্যোগে প্রেসক্লাবের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে আলোচনা সভায় মিলিত হয়।
প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা(ডিএফও) কাজী মোহাম্মদ নুরুল করিম।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডঃ শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোল্লা মাসুদুল হক, সাংবাদিক শওকত আলী বাবু, আলী আকবর টুটুল, ইয়ামিন আলী প্রমুখ।
বক্তারা বলেন, সুন্দরবন মুগ্ধতা ছড়ায় দিনরাত সারক্ষন। ¯^তন্ত্র বাস্তুতন্ত্রের জন্য বিখ্যাত পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট এটি। রয়েল বেঙ্গল টাইগার, হরিণসহ কোটি প্রাণের আঁধার এই বনের সৌন্দর্য্য দেখতে প্রতিবছর লক্ষাধিক দর্শনার্থী আসেন। শতশত বছর ধরে ঝড়-জলচ্ছাসসহ নানা প্রাকৃতিক দূর্যোগ থেকে দক্ষিনাঞ্চলকে আগলে রাখা এই বন ধ্বংস হচ্ছে নানা কারণে। বনকে রক্ষার জন্য ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবসকে সরকারি স্বীকৃতি দেওয়া ও কঠোর পদক্ষেপ গ্রহনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

২০০১ সাল থেকে প্রতিবছর ১৪ই ফেব্রুয়ারি নানা আয়োজনে সুন্দরবন দিবস উদযাপন করে থাকেন বাগেরহাট খুলনা ও সাতক্ষীরার বিভিন্ন সামাজিক সংগঠন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে নানা আয়োজনে সুন্দরবন দিবস উদযাপন

আপডেট টাইম : 01:29:11 pm, Saturday, 15 February 2025