বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বিভিন্ন কর্মসুচী গ্রহন করে। বাগেরহাট জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে কর্মসুচীর মধ্যে ছিলো সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীর জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন, বিকাল ৪টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও বর্ন্যাঢ্য র্যালী। র্যালিটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় রেল রোড চত্বরে এসে হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে¡ অলোচনা সভা ও র্যালীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাড: ফরিদ উদ্দিন আহম্মেদ,এ্যাড: আলী আকবর,সরদার সেলিম আহম্মেদ, এ্যাড: ড, আজাদ ফিরোজ টিপু, সাধারন সম্পাদক এ্যাড: ভুইয়া হেমায়েত উদ্দিন,যুগ্ন সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, সরদার ফখরুল আলম সাহেব, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, কোষাধ্যক্ষ আলহাজ বাকী তালুকদার, দপ্তর সম্পাদক বাবু অম্বরীশ রায়, রতন নন্দী, সরদার ওমর ফারুক, পৌর আওয়ামী লীগ সভাপতি শেখ বশিরুল ইসলাম, সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন, সাধারন সম্পাদক মীর জয়েসি আসরাফি জেমস, জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক খান আবু বক্কর সিদ্দিক, জেলা কৃষক লীগের সভাপতি প্যানেল মেয়র শেখ আবুল হাশেম শিপন, সাধারন সম্পাদক মো: মনি মল্লিক, জেলা তাতী লীগের সাধারন সম্পাদক এ্যাড ইফতেখারুল ইসলাম রানা, জেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা মহিলা লীগের সভাপতি এ্যাড: সিতারানী দেবনাথ,সম্পাদক এ্যাড: শরিফা হেমায়েত, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক তালুকদার রিনা সুলতানা, জেলা যুব মহিলা লীগের আহবায়ক এ্যাড লুনা সিদ্দিকি, জেলা ছাত্র লীগের সভাপতি মো: মনির হোসেনসহ জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত র্যালী ও সমাবেশে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে ব্যানার ফেস্টুনসহ শ্রোভাযাত্রা সহকারে সমাবেশ স্থলে যোগদান করেন।
সভাশেষে জন্ম দিনের কেক কেটে ৭৪তম প্রতিষ্ঠা বাষিকী উৎযাপন করা হয়।
Dhaka
,
Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান
বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের
রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা
বাগেরহাটে নানা আয়োজনে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
-
Md.Liton - আপডেট টাইম : 07:45:00 pm, Friday, 23 June 2023
- 171 বার
জনপ্রিয় সংবাদ










