Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

বাগেরহাটে নানা আয়োজনে পদ্মাসেতু উদ্বোধন উদযাপন

  • Md.Liton
  • আপডেট টাইম : 11:25:50 pm, Saturday, 25 June 2022
  • 133 বার

পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে সাতদিন ব্যাপি লোকজ আনন্দ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

বাগেরহাট প্রতিনিধি:বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বপ্নের পদ্মাসেতুর উদ্বোধন উদযাপন করেছে বাগেরহাটবাসী। পদ্মা সেতুই পাল্টে দিবে বাগেরহাটের অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থাসহ জেলার মানুষের জীবন মান। একারণে স্মরনীয় এইদিনটিকে বরণ করে নিতে কমতি ছিল না কোন কিছুর। শনিবার(২৫ জুন) সকালে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে বাগেরহাট শহীদ মিনার চত্তর থেকে জেলা প্রশাসনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের করা হয়। পদ্মাসেতু সংক্রান্ত বিভিন্ন ব্যানার-ফেস্টুন ও পোস্টার নিয়ে র‌্যালীতে হাজার হাজার মানুষ অংশ নেয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে র‌্যালীটি জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়। সেখানে পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে সাতদিন ব্যাপি লোকজ আনন্দ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
পরে স্বাধীনতা উদ্যানে সাধারণ মানুষের জন্য বড় পর্দায় পদ্মাসেতুর উদ্বোধনী অণুষ্ঠান স¤প্রচার করা হয়। এসব অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কেএম আরিফুল হক, সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ কয়েক হাজার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
অন্যদিকে পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাট জেলা আওয়ামী লীগের নেতৃত্বে জেলার প্রায় অর্ধলক্ষাধিক মানুষ অংশগ্রহন করেছেন। এছাড়া বাগেরহাট শহরের বিভিন্ন সড়কে সুসজ্জিত পিকআপে বাউল শিল্পিদের দিয়ে পদ্মাসেতুর গান প্রচার করা হচ্ছে। দুপুরে বাগেরহাট জেলা হাসপাতাল, জেলা কারাগার ও শিশু সদনে উন্নত খাবার পরিবেশন করার কথা রয়েছে। বাদ আসর বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিলেরও আয়োজন রয়েছে। স্বাধীনতা উদ্যানে সপ্তাহব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৩০ জুন বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে এ্যাক্রোবেটিক শো‘র মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সব আয়োজন শেষ হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাটে নানা আয়োজনে পদ্মাসেতু উদ্বোধন উদযাপন

আপডেট টাইম : 11:25:50 pm, Saturday, 25 June 2022