বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে আওয়ামীলীগ নেতার নামের সাথে মিল থাকায় কালাম খাঁ নামে এক কৃষককে আটকের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে কালাম খাঁ স্ত্রী খোদেজা বেগম। সোমবার (১২ মে) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মলনে লিখিত অভিযোগে বলেন, গত ৯ তারিখ শুক্রনবার রাত আড়াইটার দিকে আমরা পরিবারসহ ঘুমন্ত থাকা অবস্থায় কচুয়া থানা থেকে কয়েকজন পুলিশ সদস্য আমাদের বসত বাড়িতে প্রবেশ করে। তারা আমার ¯স্বামীকে ঘুম থেকে ডেকে উঠায় ও আমার স্বামীকে জানায় আপনি বাধাল ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সহ- সভাপতি মোঃ কালাম খাঁ আপনার নামে মামলা আছে থানায় যেতে হবে। একথা শুনে আমার ¯স্বামীকে পুলিশ সদস্যদের জানায় সে কোন রাজনীতির সাথে জড়িত নয়। আমার স্বামী পুলিশদের কাছে অভিযুক্তর পিতার নাম জানতে চাইলেও তারা কোন কর্নপাত করেনি। মূলত বাধাল ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর যিনি সহ- সভাপতি তার নাম মোঃ কালাম খাঁ পিতার নাম আয়ুর আলী। আমার ¯^ামীর নাম কালাম খা, নামে মিল থাকলেও শ্বশুরের নাম বারেক খা। কোন প্রকার যাঁচাই ছাড়া তারা আমার স্বামীকে টেনে হিছড়ে ঘর থেকে বের করে নিয়ে যায়। অভিযোগে তিনি আরো বলেন, পরবর্তীদিন সকাল ৯টার দিকে আমিসহ আমাদের পরিবারের সদস্যরা আমার ¯^ামীর ভোটার আইডি কার্ড নিয়ে কচুয়া থানায় যাই। থানায় পুলিশ সদস্যরা আমাকে জানায় ২৫হাজার টাকা দিলে আমার স্বামীকে ছেড়ে দিবে। অনেক কষ্ট করে কিছু স্বর্নালংকার বন্দক রেখে ১০ হাজার টাকা সুদে করে থানায় পুলিশকে দিয়েছি। কিন্তু টাকা প্রদান করলেও পুলিশ কোন প্রকার যাচাই ছাড়াই সম্পূর্ন বে-আইনীভাবে আমার স্বামীকে মিথ্যা রাজনৈতীক মামলা দিয়ে চালান দেয়। আমরা ১০ হাজার টাকা প্রদান করেও উদ্দেশ্যে প্রনোদিত ও মিথ্যা বানোয়াট মামলা থেকে রেহাই করতে পারিনি। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে আমার জোরদাবি আমা স্বামীকে এই মিথ্য মামলা থেকে অব্যাহতি প্রদান করে, সঠিক তদন্তের করে প্রকিত দোশিদের দৃষ্টন্ত মুলক শাস্তির দাবি জানান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্যরা। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম অর্থ প্রহনের কথা অশিকার করে বলেন, যে ব্যাক্তিকে আটক করে চালান দেওয়া হয়েছে সেই বাধাল ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রকৃত সহ-সভাপতি মোঃ কালাম খাঁ।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
সংবাদ সম্মেলন
নামের সাথে মিল থাকায় কারাগারে বাগেরহাটের এক কৃষক
-
Md.Liton - আপডেট টাইম : 01:06:19 pm, Monday, 12 May 2025
- 137 বার
জনপ্রিয় সংবাদ












