নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটে নারীদের সক্ষমতা, নেতৃত্ব বিকাশ ও রাজনৈতিক দক্ষতা উন্নয়নে দুই তিন ব্যাপি প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার (১৫ জানুয়ারী) সকালে দ্যা হাই কমিশন অফ কানাডা বাংলাদেশের সহযোগীতায় ও উন্নয়ন সংস্থা ওয়াদার আয়োজনে সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের খানজাহানিয়া গনবিদ্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কানাডা সরকারের বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (রাজনৈতিক) ব্রাডলি কোটস। বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন।
ওয়াদার চেয়ারম্যান নিলুফা আক্তার ইতির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে, সাংবাদিক এসএস শোহান, মামুন আহমেদ, ওয়াদার প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ আল আমিন সরদারসহ জনপ্রতিনিধি, সাংবাদিকসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ প্রশিক্ষনে ষাটগম্বুজ ইউনিয়নের ৩০ জন নারী অংশ গ্রহণ করেছেন। সোমবার সমাপনি অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী নারীদের মাঝে সনদপত্র বিতারন করা হবে। দুইদিন ব্যাপি এই প্রশিক্ষনে জীবন দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, রাজনৈতিক দক্ষতা, রাজনীতিতে নারীর অংশগ্রহন, নারীদের রাজনৈতিক অংশগ্রহণের প্রতিবন্ধকতা চিহ্নিত করন, তথ্য উপস্থাপন, জেন্ডার, জেন্ডার ভিত্তিক বৈষম্যতা নিরসন, সমাজ গঠনে নারীর ভূমিকা, এ্যাডভোকেসি কি, নির্বাচনী প্রচারণা বিষয়ে শেখানো হবে।
ওয়াদার চেয়ারম্যান নিলুফা আক্তার ইতি বলেন, এ প্রকল্পের মাধ্যমে আমরা সমাজের পিছিয়ে পড়া নারীদের এগিয়ে আনতে চাই। সমাজে তার অধিকার সম্পর্কে জানাতে চাই। এছাড়া রাজনীতিতে অংশ গ্রহণের মাধ্যমে নারীরা তাদের অধিকার আদায়ের পাশাপাশি সমাজের অন্য নারীদের নিয়ে কাজ করবে। বাগেরহাট সদর উপজেলার ১০টি ইউনিয়নে আমাদের এ প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। পর্যাক্রমে আমরা সদর উপজেলার ৩শ নারীকে এ প্রশিক্ষণ কর্শশালায় অংশ গ্রহণের সুযোগ দিব।
Dhaka
,
Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান
বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের
রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা
বাগেরহাটে নারীদের সক্ষমতা ও দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ
-
Md.Liton - আপডেট টাইম : 06:24:16 pm, Monday, 16 January 2023
- 114 বার
জনপ্রিয় সংবাদ










