Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

বাগেরহাটে নারী ইউপি সদস্যকে ধর্ষণচেষ্টা

  • Md.Liton
  • আপডেট টাইম : 04:02:27 pm, Friday, 20 October 2023
  • 245 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আটজুড়ী ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের এক নারী সদস্যকে (৩৫) জোরপূর্বক ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে তাকে ছুরিকাঘাত করে আহত করেছে। ঘটনার সময় ভুক্তভোগীর ডাক চিৎকারে তার স্বামী ছুটে গেলে তাকেও মারপিট করা হয়।বৃহস্পতিবার (19 অক্টোবর) সন্ধ্যার দিকে চিতলমারী উপজেলার খাগড়া বুনিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। আহত ওই নারী ও তার স্বামীকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী দম্পতি জানান, মোল্লাহাট উপজেলায় বাড়ি হলেও সম্প্রতি খাগড়া বুনিয়া গ্রামে বাড়ি করে সেখানে বসবাস করছেন তারা। নতুন বাড়িতে বসবাসের শুরু থেকেই পাশের বাড়ির ওবায়দুল শিকদার (৩৫) আপত্তিকর অঙ্গভঙ্গী করাসহ মহিলা মেম্বরকে অনৈতিক প্রস্তাব দেয়। যে কারণে ওবায়দুলকে এড়িয়ে চলেন তিনি। ঘটনার সময় স্বামী ঘরে না থাকার সুযোগে ওবায়দুল ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণচেষ্টা করে। তখন নিজেকে রক্ষার চেষ্টা করাসহ ডাক চিৎকার করেন তিনি। ধস্তাধস্তি ও ডাক চিৎকারের কারণে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে ওবায়দুল ছুরি দিয়ে কুপিয়ে ও কামড়ে মহিলাকে জখম করে। ওই সময় স্ত্রীর চিৎকার শুনে বাড়ি থেকে দূরে থাকা স্বামী দ্রুত ঘরে প্রবেশ করলে তাকেও ঘুষি ও ধাক্কা মেরে ফেলে পালিয়ে যায় ওবায়দুল। এ ঘটনায় মামলা করবেন বলেও জানান ভিকটিম দম্পতি। ওবায়দুল শিকদার (৩৫) খাগড়া বুনিয়া গ্রামের হাসেম শিকদারের ছেলে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বলেন, আহত দম্পতি থানায় আসছিলেন, যেহেতু ঘটনা চিতলমারী থানার মধ্যে তাই, তাদেরকে চিতলমারী থানায় অভিযোগ দায়েরের পরামর্শ দেয়া হয়েছে।

তবে শুক্রবার (২০ অক্টোবর) সকাল ১০টা পর্যন্ত চিতলমারী থানায় এ ঘটনায় কেউ অভিযোগ করেননি বলে জানিয়েছেন ওসি এইচএম কামরুজ্জামান খান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাটে নারী ইউপি সদস্যকে ধর্ষণচেষ্টা

আপডেট টাইম : 04:02:27 pm, Friday, 20 October 2023