Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

বাগেরহাটে নারী বীরমুক্তিযোদ্ধা মীরা ১৩ বছর পর জমি ফিরে পেলেন

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:27:47 pm, Saturday, 27 August 2022
  • 174 বার

স্টাফ রিপোর্টার,বাগেরহাট:বাগেরহাটে বীর মুক্তিযোদ্ধা মেহেরুন্নেছা মিরা অবশেষে তার বরাদ্দ জমি ফিরে পেলেন। বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের নির্দেশে বৃহস্পতিবার বিকেলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অবৈধ দখলদারকে উচ্ছেদ করে বীর নারী মুক্তিযোদ্ধা মেহেরুন্নেছা মিরাকে তাঁর জমি বুঝিয়ে দেন। ১৩ বছর পর তার নামে বরাদ্দকৃত জমি বুঝে পেয়ে বীর মুক্তিযোদ্ধা মেহেরুন্নেছা মিরা মাননীয় প্রধানমন্ত্রী এবং বাগেরহাট জেলা প্রশাসনের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। শুক্রবার (২৬ আগস্ট) সকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরীর জানান, বীর মুক্তিযোদ্ধা মেহেরুন্নেছা মিরা এর নামে ২০০৯ সালে বাগেরহাট সদর উপজেলার বড়বাশবাড়িয়া এলাকায় সরকারী এক একর খাস সম্পত্তি বন্দেবস্ত দেওয়া হয়। কিন্তু পাশর্^বর্ত্তী একটি মহল ওই সম্পত্তি ভোগদখল করতে মামলা করেন। নানা অজুহাতে দখলদারেরা বীর মুক্তিযোদ্ধা মেহেরুন্নেছা মিরাকে ওই সম্পতি থেকে বঞ্চিত করছিলেন। অবশেষে ডিসি স্যারের নির্দেশে সকল জটিলতার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার বিকেলে সেখানে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। এসময় অবৈধ দখলদার শাহীন হাওলাদার, পিয়ারা বেগম, দিলারা বেগম, তোফাজ্জেল হওলাদার ও হোসনেয়ারা বেগমকে উচ্ছেদ করে আইনানুযায়ী বীর মুক্তিযোদ্ধা মেহেরুন্নেছা মিরার অনুকুলে বরাদ্দকৃত সম্পত্তি বুঝিয়ে দেওয়া হয়।

এ ব্যাপারে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, একজন বীর নারী মুক্তিযোদ্ধা ২০০৯ সালে খাস সম্পত্তি বরাদ্দ পেয়েও অবৈধ দখলদারদের নানা অজুহাতের বা’ মারপ্যাচের কারনে বঞ্চিত হচ্ছিলেন। অবশেষে সকল প্রক্রিয়া সম্পন্ন শেষে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে বীর মুক্তিযোদ্ধা মেহেরুন্নেছা মিরাকে তার সম্পত্তি বুঝিয়ে দেওয়া হয়।’ তিনি আরও বলেন, সরকারী সম্পত্তি দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

এ ব্যাপারে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম বলেন, বীর মুক্তিযোদ্ধা মেহেরুন্নেছা মিরা ২০০৯ সালে জেলা প্রশাসনের উদ্যোগে বড়বাশবাড়িয়া এলাকায় সরকারী এক একর খাস সম্পত্তি বন্দোবস্ত পান। কিন্তু সংলগ্ন কতিপয় ব্যক্তি ওই সম্পত্তি জবরদখল করে রেখেছিলেন, যাদের উচ্ছেদ করে লাল পতাকা দিয়ে সীমানা নির্ধারণ করে বীর মুক্তিযোদ্ধা মীরাকে তার নামে বরাদ্দ জমি বুঝিয়ে দেওয়া হয়েছে। তাঁর নামে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ একটি বাড়ি “বীর নিবাস” বরাদ্দ হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত উক্ত স্থানে বাড়িটি তৈরী করে দেওয়া হবে।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাটে নারী বীরমুক্তিযোদ্ধা মীরা ১৩ বছর পর জমি ফিরে পেলেন

আপডেট টাইম : 07:27:47 pm, Saturday, 27 August 2022