বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে খালে পড়ে নিখোজের সাড়ে ৩ ঘন্টা পরে জাকির শেখ(২৫) নামের এক ড্রেজার শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর দুইটার দিকে মোরেলগঞ্জ পৌর শহরের ষ্টীলব্রীজ সংলগ্ন বারইখালী খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এরআগে একইদিন বেলা সাড়ে ১০ টার দিকে মোরেলগঞ্জ পৌর শহরের ষ্টীলব্রীজ সংলগ্ন বারইখালী খালে বালুর জাহাজ থেকে পড়ে নিখোঁজ হন তিনি।নিহত জাকির শেখ খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী গ্রামের মৃত রুস্তুম আলী শেখের ছেলে।
ড্রেজারে কর্মরত শ্রমিক মনির হোসেন বালু বহনকারি জাহাজ আনলোড জাহাজের কাছে নোঙর করার সময় দুটি জাজাজে ধাক্কা লাগালে মাথায় আঘাত পেয়ে জাকির খালে পড়ে যায়। এরপর আর খুজে পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ বলেন, নিখোজ শ্রমিক জাকিরকে খুজতে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে তল্লাশি শুরু করে। পরবর্তিতে খুলনা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে দুপুর ২টার দিকে জাকিরের মরদেহ উদ্ধার করে।
মোরেলগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, জাকিরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে নিখোঁজের সাড়ে ৩ ঘন্টা পরে শ্রমিকের মরদেহ উদ্ধার
-
Md.Liton - আপডেট টাইম : 06:02:56 pm, Wednesday, 15 March 2023
- 117 বার
জনপ্রিয় সংবাদ












