বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে বাংলাদেশ নির্মান শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৩ ফেব্রæয়ারী) সকালে বাগেরহাট জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের আয়োজনে বাগেরহাট সদর ইমারত শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নির্মান শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় আহবায়ক ফারুকুর জামান ফারুকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু। সম্মেলনের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক শ্রমিক নেতা বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সাংবাদিক মোল্লা আব্দুর রব, বাংলাদেশ নির্মান শ্রমিক ফেডারেশন সাতক্ষিরা জেলা সভাপতি মোঃ জুম্মান আলী সরদার, যশোর সভাপতি মোঃ ফজের আলী, খুলনা বিভাগীয় সভাপতি মিরাজ হোসেন, বাগেরহাট জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস, মাগুড়া জেলা সাধারন সম্পাদক রবিউল ইসলাম, সাতক্ষিরা জেলা সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমানসহ বাংলাদেশ নির্মান শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় বিভিন্ন নেতৃবৃন্দু। এ সময় বাংলাদেশ নির্মান শ্রমিক ফেডারেশনকে শক্তিশালী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে বলা হয়। কোন শ্রমিক নেতা ব্যক্তিগত সাথ্যের কথা চিন্তা না করে পাশাপাশি সংগঠনের সকল শ্রমিকদের যে কোন সমস্যায় পাশে থাকার আহবান জানান বক্তারা।
সম্মেলন শেষে উপস্থিত বাংলাদেশ নির্মান শ্রমিক ফেডারেশনের উপস্থিত সকল নেত্কর্মীর মতামতের ভিত্তিতে ফারুকুর জামান ফারুকের সভাপতি ও মোঃ বাহার মোল্লাকে সাধারন সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ নির্মান শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় কমিটি গঠন করা হয়।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
ফারুকুর জামান সভাপতি,বাহার সম্পাদক
বাগেরহাটে নির্মান শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
-
Md.Liton - আপডেট টাইম : 06:35:24 pm, Friday, 3 February 2023
- 117 বার
জনপ্রিয় সংবাদ












