Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

বাগেরহাটে পরিবারের সদস্যদের অচেতন করে ২০লক্ষ টাকার মালামাল লুট

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:29:45 pm, Saturday, 15 October 2022
  • 123 বার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের বেতাগা বাজারের উপর বসবাসরত অবসরপ্রাপ্ত সরকারী ডাক্তারের বাড়ীর মালামাল লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে চেতনাশক ঔষুধ খাইয়ে ২১ভরি স্বর্ণালোংকার, নগদ ৭০হাজার টাকাসহ প্রায় ২০লক্ষ টাকার মালামাল লুটে নিয়েছে অজ্ঞাত দুবৃর্ত্তরা। এসময় অচেতন অবস্থায় ব্র্যাক কর্মকর্তা ভাড়াটিয়া মুকেশ কান্তি বৌদ্ধ (৩৫) ও তার স্ত্রী চন্দনা রানী বৌদ্ধকে (২৫) মুমুর্য অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফকিরহাট বেতাগা বাজারের মূতঃ হরিপদ দাশের পুত্র অবসরপ্রাপ্ত কমিউনিটি ক্লিনিকের ডাক্তার সুরেশ কুমার দাশ এর বাড়ীতে এই ঘটনা ঘটে। মডেল থানা পুলিশ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘটনাস্থান পরিদর্শন করেছেন।
ভুক্তভোগী ডাক্তার সুরেশ কুমার দাশের স্ত্রী ও শুভদিয়া ইউনিয়নের দেয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা মলিনা রানী দাশ জানান, স্বামী বাড়িতে না থাকায় তিনি ও তার ভাড়াটিয়ারা রাত সাড়ে ১১টার দিকে রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ভোর রাতে তিনি দেখতে পান দু’পার্শ্বের দুটি জালানার গ্রিল ভাঙ্গা এবং সমস্ত ঘরের মালামাল তছনছ করা। তখন তিনি অন্যরুমে থাকা ভাড়াটিয়া মুকেশ কান্তি বৌদ্ধ ও তার স্ত্রী চন্দনা রানী বৌদ্ধকে ডাক দিলে কোন সাড়া পাননি। দুবৃর্ত্তরা রাতের কোন এক সময় জালানার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে তার ঘর হতে ১৯ভরি স্বর্ণালোংকার ও নগদ ৪০হাজার টাকা এবং ব্র্যাক কর্মকর্তার ঘর হতে ২ভরি স্বর্ণালোংকার ও নগদ ৩০হাজার টাকার ও অন্যান্য মালামালসহ প্রায় ২০লক্ষা টাকার মালামাল লুটে নিয়ে পাড়িয়ে যায়। মুমুর্য অবস্থায় ভাড়াটিয়া মুকেশ কান্তি বৌদ্ধ ও তার স্ত্রী চন্দনা রানী বৌদ্ধকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে লোকমুখে খবর পেয়ে মডেল থানা পুলিশ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশসহ বিভিন্ন জনপ্রতিনিধিরা ঘটনা স্থান পরিদর্শন করেছেন।
এ বিষয়ে ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলিমুজ্জামান জানান, চুরির ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাটে পরিবারের সদস্যদের অচেতন করে ২০লক্ষ টাকার মালামাল লুট

আপডেট টাইম : 06:29:45 pm, Saturday, 15 October 2022