নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:“সময়মত নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি, শিশু ও মাতৃ স্বাস্থ্যের হবে উন্নতি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে (১৫ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহম্মেদ, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আকিব উদ্দিন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন প্রমুখ। এ্যাডভোকেসি সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি ও কর্মকর্তারা অংশগ্রহন করেন। সভায়, পরিবার পরিকল্পনা পদ্ধতি, শিশু ও মাতৃ স্বাস্থ্যসহ মেয়েদের বিয়ের বয়স এবং বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয়।
১৭ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন হবে। এই সময়ে পরিবার পরিকল্পনা সম্পর্কিত বিভিন্ন সেবা সম্পর্কে স্থানীয়দের সচেতন করার পাশাপাশি সেবা সহজীকরণ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সরকারি এই দপ্তরটি।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে পরিবার পরিকল্পনা বিষয়ে এ্যাডভোকেসি সভা
-
Md.Liton - আপডেট টাইম : 11:23:25 pm, Thursday, 15 December 2022
- 123 বার
জনপ্রিয় সংবাদ












