নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:
বাগেরহাটে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে। সদর উপজেলার বেশরগাতী গ্রামে বায়তুল লতিফ জামে মসজিদ কমপ্লেক্স প্রাঙ্গনে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার (২২ আগস্ট) দিনব্যাপী এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
সকালে চক্ষু শিবিরের উদ্ধোধনী অনুষ্ঠানে লতিফ মাস্টার ফাউন্ডেশনের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম, বাগেরহাট জেলা হাসপাতালের চিকিৎসক ডা. নিশাত তাসনিম, খুলনা বি এন এস চক্ষু হাসপাতাল সহকারি সার্জন ডা. আসিফ হুসাইন, সহকারি সার্জন ডা. আবুল কালম আজাদ ও বিএনএসবি’র তথ্য কর্মকর্তা মীর মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
উন্নয়ন স্বেচ্ছাসেবা কার্যক্রম (ইসেকা), লতিফ মাষ্টার ফাউন্ডেশন, খুলনা বি এন এস চক্ষু হাসপাতাল ও কুয়েত রিলিফ সোসাইটির আয়োজনে দিনব্যাপী চক্ষু শিবিরে বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক মানুষকে চোখের চিকিৎসা ও লেন্স সংযোজনসহ ৮০ জনকে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে আয়োজকদের পক্ষ থেকে বাছাইকৃতদের বিনামূল্যে ছানি অপারেশন করা হবে।
Dhaka
,
Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান
বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের
রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা
বাগেরহাটে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা
-
Md.Liton - আপডেট টাইম : 06:13:45 pm, Monday, 22 August 2022
- 253 বার
জনপ্রিয় সংবাদ










