Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে পাকাঘর পাচ্ছেন ৫০০ ভূমিহীন পরিবার 

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:21:32 pm, Tuesday, 19 July 2022
  • 248 বার

বাগেরহাট প্রতিনিধি :‘মুজিবর্ষ উপলক্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা’ প্রধানমন্ত্রীর এই নির্দেশনা সারাদেশের ন্যায় এবার বাগেরহাট জেলায় আরও ৫০০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ গৃহ হস্তান্তর করা হবে। ২১ জুলাই গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব জমি ও ঘর হস্তান্তর করবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা আশ্রায়ন কেন্দ্রে যুক্ত হয়ে উপকার ভোগীদের সাথে কথা বলবেন। মঙ্গলবার বিকালে বাগেরহাটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে জমি ও গৃহপ্রদান কার্যক্রমের উদ্বোধন বিষয়ে প্রেস ব্রিফিংকালে এসব তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জানান, দুই রুমের পাকা টিনসেড প্রতিটি ঘর নির্মানে ব্যয় হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৪০০ টাকা। বাগেরহাটে এবার তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে স্বাভাবিক জীবনে ফিরে আসা সুন্দরবনের আতœসমর্পনকৃত ১৩ জন বনদস্যুকে এই ঘর প্রদান করা হচ্ছে। ইতিমধ্যে বাগেরহাট জেলার ৯টি উপজেলার ২ হাজার ১৩৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে গৃহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।

অনুষ্ঠানে অন্যান্যের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ হাফিজ আল আসাদ, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকীসহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে পাকাঘর পাচ্ছেন ৫০০ ভূমিহীন পরিবার 

আপডেট টাইম : 07:21:32 pm, Tuesday, 19 July 2022