নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটের শরণখোলায় পুকুরের পানিতে ডুবে খাদিজা আক্তার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার নলবুনিয়া গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। পরে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খাদিজা আক্তার নলবুনিয়া গ্রামের তানভীর হোসেন মিজান মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য ও খাদিজার ফুফা মোঃ হারুন অর রশিদ বলেন, বাচ্চাটি সামান্য হাটতে শিখেছে মাত্র। বাড়ির উঠোনে খেলছিল, কিন্তু হঠাৎ করে সবার চোখের আড়ালেই পুকুরের পানিতে পরে যায়। পরে অনেক খোজাখুজির পরে পুকুর থেকে ভাসমান অবস্থায় খাজিদাকে উদ্ধার করা হয়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকরাম হোসেন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু
-
Md.Liton - আপডেট টাইম : 06:49:35 pm, Saturday, 11 March 2023
- 88 বার
জনপ্রিয় সংবাদ












