বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাট সদরের ডেমা ইউনিয়ন পরিষদ পার্কে এক শিশু মেয়ে ইভটিজিং করায় জাকির মিনা (৪৫) নামের এক ব্যাক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।দণ্ডপ্রাপ্ত জাকির মীনা ডেমা কালিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, জাকির মিনা বুধবার দুপুরের দিকে একই এলাকার ১০ বছর বয়সী একটি মেয়েকে ফুসলিয়ে ডেমা ইউনিয়ন পরিষদ পার্কের ভিতর নিয়ে যায় এবং অশালীন অঙ্গভঙ্গি করাকালে স্থানীয়রা হাতে-নাতে জাকিরকে ধরে ফেলে। তাকে প্রথমে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নেয়ার পর বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। এক পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জাকিরকে ৩ মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ইভটিজিং করার অপরাধ স্বীকার করায় জাকির মিনাকে ৫০৯ ধারায় দোষী সাব্যস্থ হওয়া ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
Md.Liton 











