স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় পিকআপের ধাক্কায় টুলু শেখ (৩৫) নামের এক মাটরসাইকেল চালক এর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার শুকদাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এসময় মটরসাইকেলে থাকা অপর আরোহী গুরুত্বর আহত হয়েছে। নিহত টুলু শেখ রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের নাসির শেখের ছেলে।

ফকিরহাট হাইওয়ে থানার এসআই মোঃ হাসানুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, টুলু শেখ সকালে খুলনা-মোংলা মহাসড়কের শুকদাড়া এলাকায় পৌছালে অপরদিক থেকে দ্রæত গতিতে ছুটে আসা একটি মিনি পিকআপ মটরসাইকেলে ধাক্কা দেয়। এতে গুরুত্বর আহত হয় টুলু শেখ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিৎকিসকরা তাকে মৃত ঘোষনা করেন। নিহত টুলু শেখ ভাড়ায় মটরসাইকেল চালাতো। ঘটনার পর মটরসাইকেলটি উদ্ধার করা গেলেও ঘাতক পিকআপটি ধরা যায়নি। এ ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
Md.Liton 











