Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে পুকুরে ভেসে উঠল ইট বাঁধা লাশ, কাঁধে ব্যাগ, পরনে বোরকা

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:38:51 pm, Tuesday, 4 February 2025
  • 82 বার

ফকিরহাট প্রতিনিধি:বাগেরহাটের ফকিরহাটে শরীরে ইট বাঁধা, গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পুকুর থেকে শারমিন (৩১) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের জয়পুর এলাকায় এ ঘটনা ঘটে। শারমিন নড়াইল সদরের আলাদাদপুর এলাকার মৃত করিম মোল্লার মেয়ে।

পুলিশ জানায়, আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে স্থানীয় জয়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য সলেমান শেখের পরিবারের লোকজন থালা-বাসন ধোয়ার জন্য পুকুরে যান। এ সময় পুকুরে দুটি পা ভাসতে দেখে তারা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ওই নারী বোরকা পরা ছিলেন। তাঁর পায়ে মোজা ও কাঁধে একটি ব্যাগ ছিল।

স্থানীয় শেখ অহিদুজ্জামান বলেন, ওই নারীকে প্রথমে কেউ চিনতে পারেনি। লাশের মুখমণ্ডল কিছুটা বিকৃত হয়ে গেছে। পরে সঙ্গে থাকা ব্যাগে পাওয়া চিরকুট থেকে তাঁর পরিচয় জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীর বলেন, শরীরে ইট বাঁধা, গলায় রশি প্যাঁচানো অবস্থায় পুকুর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুকুরপাড় থেকে একপাটি জুতা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করতে পিবিআই ও সিআইডি দলকে খবর দেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই দিন আগে ওই নারীকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেওয়া হয়েছে। ব্যাগে পাওয়া একটি চিরকুটের সূত্র ধরে তাঁর পরিচয় পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে পুকুরে ভেসে উঠল ইট বাঁধা লাশ, কাঁধে ব্যাগ, পরনে বোরকা

আপডেট টাইম : 06:38:51 pm, Tuesday, 4 February 2025