Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে প্রকল্প অবহতিকরণ সভা

  • Md.Liton
  • আপডেট টাইম : 09:23:47 pm, Tuesday, 24 May 2022
  • 167 বার

বাগেরহাট প্রতিনিধি:নেদারল্যান্ডস এন্টারপ্রাইজ এজেন্সি (RVO ) এর অর্থায়নে কর্ড এইড বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নকারী কোস্টস (COASTS ) প্রকল্পের জেলা পর্যায়ের অবহতিকরন সভা (২৪ মে) বাগেরহাট জেলার কোডেক ট্রেনিং সেন্টার এ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আজিজুর রহমান, উপ পরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ি বাগেরহাট, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনকৃষিবিদ মোঃ মোতাহার হোসেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, কৃষি সম্প্রসারন অধিদপ্তর বাগেরহাট, বাগেরহাট সদর ও রামপাল উপজেলা কৃষিকর্মকর্তা বৃন্দ সরকারি বেসরকারি স্থানীয় সরকার প্রতিনিধি, প্রকল্প ব্যাবস্থাপক, প্রাইভেট সেক্টর প্রতিনিধি ও গণ মাধ্যম প্রতিনিধি। সভায় উপকূলীয় অঞ্চলের লবণাক্ত এলাকায় কৃষকদের সমস্যা মোকাবেলায় প্রকল্প কর্তৃক গৃহীত কার্যাবলী তুলে ধরা হয়।

প্রকল্প ব্যাবস্থাপক অরুণ কুমার গাঙ্গুলী জানান- প্রকল্পটি উপকূলীয় ৪ টি জেলার মোট ০৮ টিউপ জেলায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি মুলত একটি সম্মিলিত প্রকল্প যেখানে কর্ড এইড হচ্ছে নেতৃত্ব দানকারি সংস্থা, প্রাইভেট সেক্টর পার্টনার হিসেবে রয়েছে লালতীর সীড লিমিটেড, একাডেমিক পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রয়েছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট। এই প্রকল্পটি বিগত জুলাই, ২০২১ ইং হতে বাংলাদেশের উপকূলীয় এলাকায় কাজ করে আসছে যার লক্ষ্য হল – বৈচিত্রময় দেশীয় খাদ্যদ্রব্য উৎপাদন এবং খাদ্য গ্রহনের লক্ষ্যে ২০২৪ সালের মধ্যে বাংলাদেশের দক্ষিনাঞ্চলের উপকূলীয় পতিত জমির ৫০০০ হেক্টর জমি টেকসইভাবে ব্যবহৃত হবে। ১০ হাজার উপকারভোগীর এই প্রকল্পের প্রধান কাজ গুলো হচ্ছে কৃষকদেরকে লবনাক্ততা সহিষ্ণু কৃষিবিষয়ে প্রশিক্ষণ দেয়া, প্রদর্শনীপ্লট স্থাপন, বীজ ও অন্যান্য উপকরন সহায়তা দেয়া, কৃষিবিপণন শক্তিশালী করা, লবন সহিষ্ণু বীজ এর সাপ্লাই চেইন নিশ্চিত করা ইত্যাদি। প্রকল্পটি ২০২৪ সালের জুন মাসে শেষ হবে। সভাটি কর্ডএইড বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক অরুন কুমার গাঙ্গুলী, পিএমইএল সমন্নয়কারী রাজিবুল কাদের ও জেলা প্রশিক্ষন অফিসার কৃষিবিদ জয়নাল আবেদীন পরিচালনা করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে প্রকল্প অবহতিকরণ সভা

আপডেট টাইম : 09:23:47 pm, Tuesday, 24 May 2022