Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে প্রতারণার অভিযোগে নারী আটক

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:22:20 pm, Tuesday, 20 December 2022
  • 140 বার

মোরেলগঞ্জে প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আসমা আক্তার মনিরা(২৮) নামে এক নারীকে আটক করেছে থানা পুলিশ। রবিবার বেলা ১২টার দিকে পৌরসভার আদর্শপাড়ার থেকে পুলিশ তাকে আটক করে। আটক মনিরা বেগম ওই এলাকার বহু লোককে বিদেশ পাঠানো, চাকুরি দেওয়া, ঘর, পানির ট্যাংক ও গরু দেওয়ার কথা বলে ২০-২৫ জনের নিকট থেকে প্রায় ২৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে ৬ মাস ধরে আত্মগোপনে ছিলেন। পাওনাদাররা রবিবার তাকে ওই মহল্লায় পেয়ে আটক করে পুলিশে সোপর্দ করেন। সে মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের রুস্তুম আলী মোল্লার মেয়ে।

জানা গেছে, আসমা আক্তার আদর্শপাড়া এলাকায় জনৈক আব্দুল আলিমের বাড়িতে ১৩ বছর ধরে ভাড়াটিয়া হিসেবে থাকেন। এই সুবাদে ওই এলাকার লোকদেরকে নানা প্রলোভন দেখিয়ে সে টাকা হাতিয়ে নেয়। এ ছাড়াও আসমা আক্তার ২০১৭ সাল থেকে বাগেরহাট পিসি কলেজের মহিলা হোস্টেলের কাছে জাহানারা মঞ্জিলে একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করে আসছেন। সেখানে তার স্বামী মামুন জেমাদ্দার আসা যাওয়া করেন বলে বাড়ির মালিক অবসরপ্রাপ্ত শিক্ষক জাহানারা বেগম জানিয়েছেন।

জাহানারা বেগম বলেন, আসমা বাগেরহাটেও অনেকের নিকট থেকে প্রতারণার আশ্রয়ে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

এসব বিষয়ে আটক আসমা আক্তার বলেন, যে কোন কারণে টাকা নিয়েছি, আবার ফেরত দিয়ে দেব। মামুনের কাছে সব টাকা দিয়েছি। আমি নিজেও প্রতারিত হয়েছি। মামুন জোমাদ্দার বারইখালী গ্রামের ইউসুব আলী জোমাদ্দারের ছেলে বলে আসমা জানিয়েছেন।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, আসমা আক্তারকে জনরোষ থেকে রক্ষা করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে প্রতারণার অভিযোগে নারী আটক

আপডেট টাইম : 05:22:20 pm, Tuesday, 20 December 2022