Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, বৃদ্ধ আটক

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:00:00 pm, Saturday, 23 May 2026
  • 35 বার

ফকিরহাট প্রতিনিধি:বাগেরহাটের ফকিরহাটে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে রাছেক শেখ ওরফে সাইজে (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ মে) ভুক্তভোগীর বাবা ফকিরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে দুপুরে পুলিশ অভিযুক্তকে আটক করে।

দায়ের করা মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার সাতশৈয়া এলাকার ওই কিশোরী ধর্ষণের শিকার হয়ে গর্ভবতী হয়ে পড়ে। সম্প্রতি তার শারীরিক পরিবর্তন ও অসুস্থতা দেখে মায়ের সন্দেহ হয়। গত ২২ মে, শুক্রবার প্রেগনেন্সি কিট দিয়ে পরীক্ষার পর তার গর্ভধারণের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে চিকিৎসকেরা এর সত্যতা পান। পরিবারের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কিশোরী অভিযুক্তের নাম প্রকাশ করে। এর কিছুদিন পর কিশোরীর গর্ভপাত ঘটলে একটি মানবভ্রূণ বের হয়, যা বর্তমানে পরিবারের হেফাজতে সংরক্ষিত রয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, ভুক্তভোগী কিশোরীর ছোট ভাই স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার আবাসিক ছাত্র। পরিবারের সদস্যরা প্রায়ই সেখানে খাবার পৌঁছে দিতেন। মাঝে মধ্যে ওই কিশোরীও ভাইয়ের জন্য খাবার নিয়ে মাদ্রাসায় যেত। মাদ্রাসায় যাওয়ার পথে সড়কের পাশে অভিযুক্ত রাছেক শেখের একটি মুদি দোকান রয়েছে। গত মার্চ মাসের শেষ সপ্তাহে কোনো এক দুপুরে ভাইয়ের খাবার দিয়ে ফেরার পথে অভিযুক্ত রাছেক কিশোরীকে জোরপূর্বক দোকানের ভেতরে নিয়ে ধর্ষণ করে। ভয়ভীতি দেখানোর কারণে এতদিন সে বিষয়টি কাউকে জানায়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, বৃদ্ধ আটক

আপডেট টাইম : 06:00:00 pm, Saturday, 23 May 2026