নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:
বাগেরহাটের কচুয়ায় দিনব্যাপি প্রতিবন্ধী শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সোমবার (০৩ সেপ্টেম্বর) সকালে শেখ রাসেল বিশেষ শিশুদের কেয়ার নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে গোয়ালমাঠ রসিক লাল মাধ্যমিক বিদ্যালয়ে এই চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়। এসময়, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম খোকন, রাড়িপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সামছ-উদ্দিন নাহার ট্রাষ্টের চীফ ফ্যাসিলেটেটর সুব্রত কুমার মুখার্জী, শেখ রাসেল বিশেষ শিশুদের কেয়ার-এর পরিচালক সরদার আক্তারুজ্জামান অনুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস এ্যান্ড হাসপাতালের পেডিয়াট্রিক নিউরোসার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ সুদিপ্ত কুমার মুখার্জী ও বাগেরহাট প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট (ফিজিও) সংগ্রাম কান্তি কুন্ডু। এদিন ৫০ জন প্রতিবন্ধী শিশুকে চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। প্রতিবন্ধীদের সুরক্ষার জন্য বিষ্যতেও এ ক্যাম্প করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে প্রতিবন্ধী শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
-
Md.Liton - আপডেট টাইম : 05:38:48 pm, Monday, 3 October 2022
- 143 বার
জনপ্রিয় সংবাদ












