Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা
রোগীদের দৈনিক খাবারের জন্য ১৭৫ টাকার জায়গায় ২৫০ টাকা করা হবে

বাগেরহাটে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা.এস.এম.জিয়াউদ্দিন হায়দার

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:12:09 pm, Monday, 19 October 2026
  • 35 বার

স্টাফ রিপোটার,বাগেরহাট:প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা.এস.এম.জিয়াউদ্দিন হায়দার বলেছেন, বাংলাদেশের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থ্যা ট্রাডিশনাল। আর বেশিরভাগ ট্রিটমেন্ট (চিকিৎসা) ফোকাস। এটাকে পরিবর্তন করে প্রিভেনশনাল (প্রতিরোধমূলক) স্বাস্থ্য ব্যবস্থা করার প্রক্রিয়া চলছে। এজন্য প্রাধনমন্ত্রী ১ লক্ষ স্বাস্থ্য ও উন্নয়ন কর্মী নিয়োগ দেওয়ার ঘোষনা দিয়েছেন। যার মধ্যে এই বছরই ৪৩ থেকে ৪৫ হাজার কর্মী নিয়োগ দেওয়া হবে। বর্তমানে ৪০ হাজার স্বাস্থ্যকর্মী আছে। এই ১ লক্ষ ৪০-৪৫ হাজার কর্মী গ্রামঞ্চলে কাজ করবে। আমরা এটা নিশ্চিত করতে চাই, একজন স্বাস্থ্যকর্মী প্রতি বছর দেশের প্রতিটি ঘরে অন্তত ৩ থেকে ৪ বার যাবে তার বক্স নিয়ে। সে ওই পরিবারের সকলের স্বাস্থ্য চেকআপ করবে। যাতে কোন রোগ আগে থেকেই শনাক্ত করা যায়। কারণ বর্তমানে অসংক্রামক রোগে যে মানুষ মারা যাচ্ছে, তা দেরিতে শনাক্ত হওয়ার কারণে। রোববার (১৮ অক্টোবর) রাতে বাগেরহাট-২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসক ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সরকারি হাসপাতালে রোগীদের জন্য জন প্রতি বরাদ্দ মাত্র ১৭৫ টাকা। ভ্যাট-ট্যাক্স কেটে এখানে থাকে ১৪৯-৫০ টাকা। এটা দিয়ে একজন মানুষের তিন বেলা খাওয়া খুবই কষ্ট কর। এটা বাড়ানো হবে। ১৫০ টাকার স্থানে ২৫০ টাকা করা হবে।

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকগুলো অপর্যাপ্ত আইনের মধ্য দিয়ে চলছে উল্লেখ করে এই চিকিৎসক বলেন, ১৯৮২ সালের একটি অর্ডিন্যান্স দিয়ে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান চলছে। অথ বড় শহর ও ঢাকার ৬০-৬৫ শতাংশ চিকিৎসা সেবা এসব খাতে রয়েছে। এটা একটি বড় দূর্বলতা। যার কারণে অপরাধ করলে অনেক সময় ব্যবস্থা নেওয়া কঠিন হয়। এটা নিয়েও সরকার কাজ করছে বলে জানান তিনি।

এছাড়া বাগেরহাট-২৫০ শয্যা জেলা হাসপাতালের সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দার।

মত বিনিময় সভায়, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, সিভিল সার্জন আ.স.ম মাহবুবুল আলম, বাগেরহাট-২৫০ শয্যা হাসপাতালের তত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু রাসেলসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রোগীদের দৈনিক খাবারের জন্য ১৭৫ টাকার জায়গায় ২৫০ টাকা করা হবে

বাগেরহাটে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা.এস.এম.জিয়াউদ্দিন হায়দার

আপডেট টাইম : 06:12:09 pm, Monday, 19 October 2026