বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে শুরু হয়েছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২৩ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এবং বেলুন উড়িয়ে ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: আজিজুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠান এ সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা ক্রিড়াসংস্থার সাধারন সম্পাদক খান হাবিবুর রহমান।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক অমিত রায়, বাগেরহাট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরফদার শরিফুল ইসলামসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। এবছর দুটি গ্রæপে বিভক্ত হয়ে জেলার ৮টি বিদ্যালয় ক্রিকেট দল প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টূর্নামেন্টে অংশ নিচ্ছে। আগামী ২২ মার্চ ফাইনাল খেলার মধ্য দিয়ে বাগেরহাট জেলা পর্যায়ের এই স্কুল ক্রিকেট টূর্নামেন্ট শেষ হবে। বাগেরহাট শেখ হেলালউদ্দিন স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজিত এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত উদ্বোধনী খেলায় বৈটপুর মোমিন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়কে বাগেরহাট সরকারি উচ্চবিদ্যালয় ৭ উইকেটে পরাজিত করেছে।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
-
Md.Liton - আপডেট টাইম : 07:07:11 pm, Thursday, 9 March 2023
- 274 বার
জনপ্রিয় সংবাদ












