নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাট শহরের বিভিন্ন সড়ক এবং বাজারের ফুটপাত দখলমুক্ত ও পরিস্কার পরিচ্ছন্ন রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার (২০ নভেম্বর) দুপুরে বাগেরহাট শহরের স্বাধনার মোড়, ফলপট্টি-মাছবাজার, নাগের বাজার, শালতলা মোড়, মিঠাপুকুর পাড়, রেলরোড, নুর মসজিদ মোড়সহ বিভিন্ন এলাকায় চারটি টিম এই অভিযান পরিচালনা করেন। এসময়, ভ্রাম্যমান আদালতের নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ সড়কের দুইপাশে ফুটপাতে থাকা বিভিন্ন ব্যবসায়িক মালামাল ও বর্জ্য অপসারণের নির্দেশ প্রদান করেন। ব্যবসায়ীরা স্বেচ্ছায় তাদের দোকানের সীমানার বাইরে থাকা পন্য ও ময়লা-আবর্জনা পরিস্কার করে ফেলেন। ভবিষ্যতে দোকানের সীমানার বাইরে ফুটপাতে কোন প্রকার ময়লা এবং পন্য রাখতে ফুটপাত ব্যবহার না করার অঙ্গিকার করেন ব্যবসায়ীরা।
এদিকে জেলা ও উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় নাগরিকরা। তবে ফুটপাত দখলমুক্ত ও পরিস্কার রাখার এই প্রচেষ্টা অব্যাহত রাখার দাবিও রয়েছে তাদের।
নবিরুদ্দীন শেখ নামের এক ব্যক্তি বলেন, দোকানের সামনের পন্য ও ময়লা অপসারণ করার ফলে যানজট অনেক কমবে। পায়ে হেটে মানুষ অনেক স্বাচ্ছন্দে তাদের গন্তব্যে পৌছাতে পারবে। তবে এই অভিযানের ধারাবাহিকতা না থাকলে কিছুদিন পরে আবারও ব্যবসায়ীরা ফুটপাত দখল করে ফেলবে বলেও অভিযোগ করেন এই ব্যক্তি।
ভ্রাম্যমান আদালতের চারটি টিমের নেতৃত্বে থাকা বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধ এবং যানজটমুক্ত সড়ক নিশ্চিত করতে বাগেরহাট পৌরসভার বিভিন্ন স্থানে কয়েকদিন ধরে অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রতিদিন একাধিক টিম অভিযান করছে। শুধু বাগেরহাট সদর উপজেলায় নয়, জেলার প্রতিটি উপজেলার গুরুত্বপূর্ণ বাজার ও জনবহুল স্থানে এই অভিযান করা হচ্ছে। যারা অবৈধভাবে ফুটপাত আটকে রেখেছে তাদেরকে এখন শুধু সতর্ক করা হচ্ছে। ভবিষ্যতে যদি এভাবে ফুটপাত আটকে পন্য রাখে বা ফুটপাতে দোকানের ময়লা আবর্জনা ফেলে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Dhaka
,
Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান
বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের
রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা
বাগেরহাটে ফুটপাত দখলমুক্ত ও পরিস্কার রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান
-
Md.Liton - আপডেট টাইম : 05:45:58 pm, Sunday, 20 November 2022
- 119 বার
জনপ্রিয় সংবাদ










