স্টাফ রিপোটার,বাগেরহাট:
বাগেরহাটে যাত্রীবাহী বাস থেকে ফেনসিডিলসহ ঝর্ণা বেগম (৬০) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে খুলনা-বাগেরহাট মহাসড়কের দশানী ট্রাফিক মোড় থেকে বরিশাল গামী অনিক ক্লাসিক নামের ধাঁনসিড়ি পরিবহনের একটি বাস থেকে ওই নারীকে আটক করা হয়। এসময় তার শরীর ও পায়ে বিশেষ কৌশলে রাখা ৪৫ পিস ফেনসিডিল জব্দ করা হয়।
আটক ঝর্ণা বেগম যশোর জেলার বেনাপোল উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ঘিবা গ্রামের মৃত আবু তালেবের মেয়ে। আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান এসএম আশরাফুল বলেন, যাত্রীবাহী বাস থেকে ৪৫ পিস ফেনসিডিলসহ এক নারীকে আটক করা হয়েছে। আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক নিয়ন্ত্রণে জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে ফেনসিডিলসহ নারী মাদক বিক্রেতা আটক
-
Md.Liton - আপডেট টাইম : 06:55:59 pm, Sunday, 11 September 2022
- 117 বার
জনপ্রিয় সংবাদ












