Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে ফেসবুকে ধর্ম অবমাননা যুবক গ্রেফতার

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:10:11 am, Sunday, 19 June 2022
  • 161 বার

ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে অবমাননাকর মন্তব্য করায় চন্দন হালদার (২০) নামে এক হিন্দু যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা উপজেলায় ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে অবমাননাকর মন্তব্য করায় চন্দন হালদার (২০) নামে এক হিন্দু যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের রাজাপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। মন্তব্যকারী যুবক রাজাপুর গ্রামের অজিত হালদারের ছেলে। গ্রেফতারকৃত চন্দর হালদার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সরকারি এসএম কলেজের ¯œাতক প্রথম বর্ষের ছাত্র। উত্তেজনার খবর পেয়ে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-ই আলম সিদ্দিকী এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরিস্থিতি শান্ত করতে তাৎক্ষণিক তারা বাজারের সমস্ত দোকানপাট বন্ধ করে লোকজনকে সরিয়ে দেন। ওই হিন্দু পরিবারের বাড়িঘরে পরবর্তী হামলার আশঙ্কায় যুবকের বাড়িতে পুলিশ পাহারা বসানো হয়েছে। সম্প্রতি হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতে পিজেপি নেত্রী নুপুর শর্মার কুরুচিপূর্ণ মন্তব্যের রেশ কাটতে না কাটতেই ইসলাম ধর্ম নিয়ে মন্তব্য করায় শরণখোলার রাজাপুরের ধর্মপ্রাণ মানুষের মাঝে চরম উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায় সন্ধ্যার দিকে চন্দন হালদারকে তার বাড়ি থেকে ধরে রাজাপুর বাজারে নিয়ে আসে উত্তেজিত জনতা। এসময় বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. কবির তালুকদারসহ কয়েকজন ওই যুবককে তাদের কাছ থেকে উদ্ধার করেন। এর পর মাগরিবের নামাজ শেষে শত শত মানুষ জড়ো হয়ে রাজাপুর বাজারে বিক্ষোভ করে ওই যুবকের শাস্তি দাবি করা হয়।

শরণখোলা থানার ওসি মো. ইকরাম হোসেন জানান, চন্দন হালদার নামে এক যুবক তার ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে বাজে মন্তব্য করায় স্থানীয় মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে। উত্তেজিত জনতা ওই যুবককে ধরে আনার পর পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে বাজার কমিটির সাধারণ সম্পাদকের হস্তক্ষেপে ওই যুবক রক্ষা পায়। পরে ওই যুবককে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার এবং বাজার বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। হিন্দু পরিবারটির বাড়িঘরে হামলা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে ফেসবুকে ধর্ম অবমাননা যুবক গ্রেফতার

আপডেট টাইম : 12:10:11 am, Sunday, 19 June 2022