বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে বঙ্গবন্ধু জেলা প্রথম বিভাগ ফুটবল লীগ-২০২২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে রবিবার (০৩ সেপ্টেম্বর) বিকালে শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে এটি অনুষ্ঠিত হয়। বাগেরহাট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও পৌর মেয়র খান হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুনামেন্টের উদ্বোধন করেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কে, এম আরিফুল হক পিপিএম, বাংলাদেশ ফুডবল ফেডারেশনের নির্বাহী সদস্য চৌধুরী জাকির হোসেন, সদর উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শেখ ফিরোজুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক আলহাজ তালুকদার আব্দুল বাকী, মীর জয়েসি আশরাফি জেমসসহ বাগেরহাট জেলা ফুডবল এসোসিয়েশনের বিভিন্ন নেতৃবৃন্দ।
বঙ্গবন্ধু জেলা প্রথম বিভাগ ফুডবল লীগ-২০২২ টুনামেন্ট এ দুটি গ্রæপে মোট ১০ টি দল অংশগ্রহন করবে। রবিবার উদ্বোধনী ম্যাচে মুসলিম স্পোটিং ক্লাব ২-০ গোলে উন্মোচন ক্লাবকে পরাজিত করে। আগামী ২৬ সেপ্টেম্বর টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে বঙ্গবন্ধু জেলা প্রথম বিভাগ ফুটবল লীগের উদ্বোধন অনুষ্ঠিত
-
Md.Liton - আপডেট টাইম : 05:34:38 pm, Sunday, 4 September 2022
- 125 বার
জনপ্রিয় সংবাদ












