নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:
বাগেরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্ট (বালক অনুর্ধ-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব (বালিকা অনুর্ধ-১৭) গোল্ডকাপ ফুটবল টুর্মামেন্ট শুরু হয়েছে। শুক্রবার (২৭ মে) বিকেলে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে জেলা পর্যায়ের এই টুর্নামেন্ট উদ্বোধন করেন বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার রিজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদ হাসান, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, জাতীয় ক্রীড়া পরিষদের উপ-পরিচালক নজরুল ইসলাম, বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলামসহ খেলোয়ার ও আয়োজকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় বালক ও বালিকা উভয় গ্রুপে চিতলমারী উপজেলা ও শরণখোলা উপজেলা দল অংশগ্রহন করে। জেলা পর্যায়ের খেলায় ৯টি উপজেলা দল ও বাগেরহাট পৌরসভা দল অংশগ্রহন করেছে। সকল উপজেলা ও পৌরসভা দলের প্রতিযোগিতা শেষে ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
Dhaka
,
Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান
বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের
রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা
বাগেরহাটে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্মামেন্ট শুরু
-
Md.Liton - আপডেট টাইম : 11:31:06 am, Saturday, 28 May 2022
- 199 বার
জনপ্রিয় সংবাদ










