Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

বাগেরহাটে বছরের প্রথম দিনে ১৮ লক্ষ বই পাবে শিক্ষার্থীরা

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:05:49 pm, Saturday, 31 December 2022
  • 212 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:ইংরেজী বছরের প্রথম দিনে বাগেরহাটের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে ১৮ লক্ষ ৫০ হাজার বই বিতরণ করা হবে। রবিবার (১লা জানুয়ারি) সকালে আনন্দ উৎসবের মধ্য দিয়ে সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদরাসা, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এই নতুন বই তুলে দেওয়া হবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট বিদ্যালয়ে এসব বই পৌছে গেছে। বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা এখন শ্রেণি অনুযায়ী বই বাছাই করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানাযায়, বাগেরহাটের মাদরাসা, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের ৫২২টি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ২৩ লক্ষ বইয়ের চাহিদা রয়েছে। এর মধ্যে ১৫ লক্ষ বই ইতোমধ্যে বাগেরহাটে পৌছেছে। বছরের প্রথম দিনে এসব বই বিতরণ করা হবে।
এছাড়া জেলার সরকারি ও বেসরকারি এক হাজার ২‘শ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ৭ লক্ষ ২০ হাজার বইয়ের চাহিদা রয়েছে। এর মধ্যে প্রথম দিনে বিতরণের জন্য সাড়ে তিন লক্ষ বিভিন্ন বিদ্যালয়ে পৌছেছে। এসব বই বছরের প্রথম দিনে কোমল মতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। অবশিষ্ট ৩ লক্ষ ৭০ হাজার বই আগামী ৫ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।
বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুঃ শাহ আলম বলেন,প্রাক,প্রথম ও দ্বীতিয় শ্রেণির শিক্ষার্থীরা সকল বই পাবেন। এছাড়া তৃতীয়, ৪র্থ ও পঞ্চম শ্রেনির শিক্ষার্থীদের তিনটি করে নতুন বই দেওয়া হবে। অবশিষ্ট বই আগামী ৫ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে দেওয়া হবে।
বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বলেন, মাদরাসা, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইতোমধ্যে আমরা ১৫ লক্ষ বই পেয়েছি। শিক্ষার্থী অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বই পৌছে গেছে। সবকিছু ঠিকঠাক থাকলে সকাল থেকে আনন্দ উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ শুরু হয়েছে। এছাড়া অবশিষ্ট যেসব বই রয়েছে, সেসব বই ৫ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে পৌছে যাবে বলে জানান এই কর্মকর্তা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাটে বছরের প্রথম দিনে ১৮ লক্ষ বই পাবে শিক্ষার্থীরা

আপডেট টাইম : 06:05:49 pm, Saturday, 31 December 2022