Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে বজলুর রহমান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:27:28 pm, Saturday, 14 March 2026
  • 90 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাট জেলার কচুয়ায় আলহাজ্ব সরদার বজলুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে গতকাল শুক্রবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কচুয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত মাহফিলে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। বিএনপি নেতা তৌহিদুল ইসলামের সঞ্চালনায় এবং আলহাজ্ব সরদার বজলুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান সরদার জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আলী হাসান, জেলা বিএনপি’র আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মো. মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা নেয়ামুল নাসির আলাপ,ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন,ফকির তরিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘পবিত্র মাহে রমজান আত্মসংযম, আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা দেয়। এই মাস আমাদেরকে ধৈর্য, সহমর্মিতা ও ত্যাগের আদর্শে উজ্জীবিত করে। সমাজে ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতারে দাঁড় করানোর শিক্ষা দেয় রমজান। তাই এই ধরনের ইফতার মাহফিল মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় করে।’

তিনি আরও বলেন, ‘সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে বেসরকারি ও সামাজিক সংগঠনগুলোর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলহাজ্ব সরদার বজলুর রহমান ফাউন্ডেশন মানুষের কল্যাণে যে উদ্যোগ গ্রহণ করেছে তা সত্যিই প্রশংসনীয়। এমন উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও বিশ্ব মানবতার মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে উপস্থিত কয়েক হাজার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম এলাকায় প্রথম বারের মতো ইফতার অনুষ্ঠানে যোগদান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে বজলুর রহমান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল

আপডেট টাইম : 12:27:28 pm, Saturday, 14 March 2026