Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

বাগেরহাটে বসতঘরে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ চুরি

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:05:57 pm, Monday, 8 May 2023
  • 217 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা সদরের পৌরসভাধীন একটি বসতবাড়িতে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে পৌরসভার ৯নং ওয়ার্ডের সানকিভাঙ্গা গ্রামের মরহুম পুলিশ সদস্য মীর শওকত হোসেনের বাড়ির জানালার গ্রীল কেটে প্রবেশ করে তিন ভরি সোনা ও নগদ ২০ হাজার টাকা নিয়েছে অজ্ঞাত চোরেরা।

পুলিশ সদস্য মীর শওকত হোসেনের স্ত্রী নারগিস বেগম বলেন, রাতে ওই ঘরে তার বিদেশ ফেরত ছেলে আশিকুর রহমান রনি (৩৪) একা ঘুমিয়ে ছিলো। শেষ রাতের দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরে চেতনানাশক স্প্রে করে রনিকে অজ্ঞান করে জানালার গ্রীল কেটে ভবনের মধ্যে প্রবেশ করে চারটি কক্ষের সকল আলমারির তালা ভেঙ্গে সোনা ও টাকা হাতিয়ে নেয়। চেতনানাশক স্প্রেতে ছেলে রনি অচেতন হয়ে পড়ে। তাকে মোড়েলগঞ্জ উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ বিষয়ে থানা পুলিশকে জানালে মোড়েল গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মোড়েলগঞ্জ থানার ওসি সাইদুর রহমান বলেন, চুরির ঘটনায় ওই বাড়ি পরিদর্শন করা হয়েছে এবং দুর্বৃত্তদের শনাক্তকরনের কাজ করা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাটে বসতঘরে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ চুরি

আপডেট টাইম : 07:05:57 pm, Monday, 8 May 2023