নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটে প্রাইম ব্যাঙ্ক জাতীয় স্কুল ক্রিকেট টুনামেন্টে জেলা পর্যায়ের খেলায় বাগেরহাট কামিল মাদ্রাসাকে এক ইউকেটে পরাজিত করে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার (০৬ মার্চ) বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ও বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে জেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে খেলোয়ারদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।
এসময়, বাগেরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক অমিত রায়, বাগেরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমসসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
খেলার শুরুতে বাগেরহাট কামিল মাদ্রাসা ব্যাট করতে নেমে ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৮ রান করে। দ্বিতীয়ার্ধে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল ৯ উইকেট হারিয়ে ৪৮ ওভার ২ বলে ২০৯ রান করে। ফাইনাল খেলার ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন বিজয়ী দলের নিলয় কুন্ডু। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছে আট্টাকা পাইলট স্কুলের রাতুল ইসলাম।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট:
বাগেরহাটে বহুমুখী কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন
-
Md.Liton - আপডেট টাইম : 01:36:46 am, Thursday, 7 March 2024
- 415 বার
জনপ্রিয় সংবাদ












