বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে স্বনির্ভর বহুমুখী সমবায় সমিতির নামে বিভিন্ন ভ‚ক্তভোগীর নিকট হতে অর্ধকোটি টাকা আত্মসাতের মামলায় ম‚লহোতাকে গ্রেফতার করেছে র্যাব-৬। বুধবার রাত সাড়ে আটটার দিকে খুলনার সদর থানাধীন জিরোপয়েন্ট এলাকায় র্যাব-৬ এর একটি দল অভিযান চালিয়ে সমিতির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান সোহাগকে আটক করে ।
এর আগে বুধবার বিকালে রামপাল অস্থায়ী প্রেসক্লাবে ভ‚ক্তভোগীরা সংবাদ সম্মেলন করেন। তারা জানান রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের নামজুল হাসান সোহাগ স্বনির্ভর ক্ষুদ্র সমবায় সমিতি লিঃ নামে একটি সমিতি করেন। ওই সমিতির পরিচালক নাজমুল হাসান সোহাগ ও তার কর্মীরা বিভিন্ন ভ‚ক্তভোগীর নিকট হতে প্রায় ৫০ লক্ষ টাকা আত্মসাৎ করে। পরবর্তীতে ভ‚ক্তভোগীরা টাকা চাইলে ম‚লহোতা নাজমুল হাসান সোহাগ তাদের ভয়ভীতি প্রদান করতে থাকে। ভ‚ক্তভোগীরা প্রশাসনের বিভিন্ন অফিসের মাধ্যমে টাকা ফেরতসহ দায়ীদের বিরুদ্ধে শাস্তি দাবি করেন এবং পরবর্তীতে থানায় মামলা দায়ের করেন।
র্যাব-৬ খুলনা সদর কোম্পানী কমান্ডার আল আসাদ মাফুজুল ইসলাম বলেন, অর্থ-আত্মসাতের মামলায় র্যাব-৬ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনার সদর থানাধীন জিরোপয়েন্ট এলাকা থেকে সমিতির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান সোহাগকে আটক করে। গ্রেফতারকৃত আসামীকে বাগেরহাট জেলার রামপাল থানায় হস্তান্তর করা হয়।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে সমবায় সমিতির নামে অর্থ আত্মসাৎ, মূলহোতা গ্রেফতার
-
Md.Liton - আপডেট টাইম : 06:55:19 pm, Thursday, 31 March 2022
- 138 বার
জনপ্রিয় সংবাদ












