Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা
সংবাদ সম্মেলন

বাগেরহাটে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির নাম ভাঙ্গিয়ে প্রতারণার অভিযোগ

  • Md.Liton
  • আপডেট টাইম : 03:39:22 pm, Thursday, 13 August 2026
  • 118 বার

​বাগেরহাট প্রতিনিধি:বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির (রেজি: নং- বি-১৯৫১) নাম ভাঙিয়ে এবং ভুয়া পরিচয় দিয়ে জেলেদের সাথে প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে সমিতির কেন্দীয় কমিটির সভাপতি ইসরাইল পন্ডিত। ​বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায় বাগেরহাট প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসরাইল পণ্ডিত লিখিত অভিযোগে বলেন, “কথিত বজলুর রহমান বাবুল আমার (প্রতিষ্ঠাতা সভাপতি) স্বাক্ষর জাল করে ভুয়া কাগজপত্র তৈরি করেছেন এবং দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে ইউনিট কমিটি অনুমোদন দিয়েছেন। জেলেদের সাথে তার কোনো সম্পর্ক না থাকলেও তিনি নিজেকে ‘বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি’র কথিত সভাপতি দাবি করছেন। এছাড়া তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নাম ভাঙ্গিয়েও বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড করছেন, যা দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। অথচ তিনি বিএনপির কোনো কমিটির সাথেও যুক্ত ছিলেন না।”

​সংবাদ সম্মেলনে অবিলম্বে এসব অবৈধ ও প্রতারণামূলক কর্মকাণ্ড বন্ধের জোর দাবি জানানো হয়। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত তদন্তপূর্বক কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য রাষ্ট্র ও সরকারের কাছে আহ্বান জানান সংগঠনটির নেতৃবৃন্দ। অন্যথায়, সংগঠনের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
​সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ বাবুল হোসেন (বাবুল মীর), সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন মহাজন, পিরোজপুর জেলা কমিটির সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম (নজিবুল), সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম, জাতীয় মৎস্যজীবী সমিতির আহ্বায়ক নজরুল ইসলাম, এবং বাগেরহাট জেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি নার্গিস আক্তার ইভা সহ স্থানীয় নেতৃবৃন্দ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন

বাগেরহাটে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির নাম ভাঙ্গিয়ে প্রতারণার অভিযোগ

আপডেট টাইম : 03:39:22 pm, Thursday, 13 August 2026