Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

বাগেরহাটে বাল্যবিবাহ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:13:08 pm, Tuesday, 2 May 2023
  • 114 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে বাল্য বিবাহ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০2মে) দুপুরে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিষন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ মো: আসাদুর রহমান। প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ওয়ার্ল্ডভিষন বাংলাদেশের ডেপুটি ডাউরেক্টর ফিল্ড অপারেশন কর্মকর্তা রাজু রোজারিও, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, ওয়ার্ল্ডভিষন বাংলাদেশের সিনিয়ার ম্যানেজার ফুলি সরকার । এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, সহ সভাপতি ইসরাত জাহান, সাবেক সাধারন সম্পাদক আলী আকবার টুটুল, সাংবাদিক নকিব সিরাজুল হক, শওকত আলী বাবু, আরিফুল ইসলাম, ইয়ামিন আলী, আজাদুল হক প্রমূখ। অনুষ্ঠানে আলোচকরা বলেন, আমাদের প্রত্যেকের অবস্থান থেকে বাল্যবিবাহ প্রতিরোধে উদ্যোগ নেওয়া প্রযোজন। একটা সময় ছিল যখন মানুষ বিয়ের বয়স নিয়ে ভাবত না। এখন সবার মধ্যে সচেতনতা এসেছে। সম্মেলিত প্রচেষ্টায় পারেই বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়তে। বাল্য বিয়ে কারও একার পক্ষে বন্ধ করা সম্ভব নয়। এর জন্য চাই জন সচেতনতা। আগামী প্রজন্মকে সুস্থ ও সুন্দর ভাবে বেড়ে ওঠা এবং সুনাগরিক হিসাবে গড়ে উঠতে হলে বাল্য বিবাহ বন্ধ করতে হবে। বাল্য বিয়ে শুধু ব্যক্তির ক্ষতি করেনা, সমাজের রাস্ট্রের ক্ষতি সাধন করে থাকে । তাই যার যার অবস্থান থেকে বাল্য বিয়ে বন্ধ করার জন্য কাজ করতে হবে। আমরা সবাই যদি সচেতন থাকি, তাহলে বিশেষ পরিস্থিতি ছাড়া কোনো অবস্থাতেই ১৮ বছরের নিচে বিয়ে হবে না।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাটে বাল্যবিবাহ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা

আপডেট টাইম : 06:13:08 pm, Tuesday, 2 May 2023