নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:বাগেরহাটে বাল্য বিবাহ প্রতিরোধে কাজীদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। সোমবার (০৪ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক নাজমুন নাহারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. হাফিজ আল আসাদ, বাগেরহাট কাজী সমিতির সভাপতি মাওলানা আবু হানিফ, সাধারন সম্পাদক মাওলানা মজিম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মাওলানা কবির হোসেনসহ আরও অনেকে।মতবিনিময় সভায় জেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত কাজীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় কাজীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, বাল্য বিবাহ বন্ধে কাজীদের বিশেষ ভূমিকা পালন করতে হবে।এছাড়া তালাকের ক্ষেত্রেও গুরুত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। প্রয়োজনে স্থানীয় প্রশাসন সহযোগিতা করবে বলে জানান জেলা প্রশাসক।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়
-
Md.Liton - আপডেট টাইম : 11:34:29 pm, Monday, 4 July 2022
- 93 বার
জনপ্রিয় সংবাদ












