Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে বিদেশে নেওয়ার কথা ১৭ লক্ষ টাকা আত্মসাৎ

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:45:22 pm, Sunday, 24 July 2022
  • 100 বার

বাগেরহাট প্রতিনিধি:ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠানোর নামে বাগেরহাটের মোড়েলগঞ্জে এক ব্যক্তির কাছ থেকে ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা সর্বস্ব হারিয়ে পরিবার-পরিজন নিয়ে এখন বিপাকে পড়েছেন। প্রতারণার শিকার সাব্বির হাওলাদার হলেন বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার চোমরা গ্রামের রেজাউল হাওলাদারের ছেলে। রেজাউল হাওলাদার একজন প্রবাসী। এলাকায় একাধিকবার গ্রাম্য সালিস হলেও কোনো সুরাহা হয়নি। পরে পাওনা টাকা ফেরত পেতে ভুক্তভোগীর পরিবার খুলনা খালিশপুরের মোঃ আব্দুল্লাহ আল মামুন(৩৭), হাসিনা মতিন (৫০) ও যশোর সদরের মোঃ আলাউদ্দিন মোল্লার বিরুদ্ধে ভুক্তভোগীর মাতা সালমা বেগম বাগেরহাট বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেছেন।
মামলার আরজি ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, ভালো বেতনের চাকরি ও সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে পর্তুগাল পাঠানোর কথা বলে সাব্বির হাওলাদারের পরিবারের কাছ থেকে চলতি বছরের মার্চ থেকে মে মাস পর্যন্ত কয়েক কিস্তিতে ১৭ লাখ টাকা নেন। তারা বিভিন্ন ব্যাংক ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সকল টাকা নেয়। গত ২৪মে সাব্বির হাওলাদের প্লেনের টিকিট ও ভিসা নিশ্চিত হয়েছে বলে ঢাকায় যেতে বলে। সালমা বেগম তার ছেলেকে নিয়ে ঢাকা গেলে সকল আসামীদের মোবাইল বন্ধ পায়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভুক্তভোগীরা তাঁদের টাকা ফেরত চান। পরে পারিবারিকভাবে আসামীদের পরিবারকে অবহিত করা হয়। পরে এলাকায় একাধিকবার গ্রাম্য সালিস হলেও কোন সমাধান করেনি। এখন তারা বলছে আমরা বিদেশে নেওয়ার কথা বরিনি এমনকি কোন প্রকার লেনদেন হয নাই।
ভুক্তভোগীর মাতা সালমা বেগম বলেন, বিদেশে যাওয়ার জন্য জমি বিক্রি ও বন্ধক রেখে এবং এনজিও থেকে সুদে টাকা নিয়ে তাদের দিয়েছেন। এখন সুদের টাকা পরিশোধ করতেই হিমশিম খেতে হচ্ছে। সন্তানদের নিয়ে সংসারের খরচ মেটানো অসম্ভব হয়ে পড়েছে।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তাদের ০১৭০১৬২২৬১৫ নম্বর বন্ধ পাওয়া যায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে বিদেশে নেওয়ার কথা ১৭ লক্ষ টাকা আত্মসাৎ

আপডেট টাইম : 06:45:22 pm, Sunday, 24 July 2022